ভোলায় নতুন করে ২৪ জনের নমুনা সংগ্রহ, ৯ এলাকা লকডাউন

ভোলায় নতুন করে ২৪ জনের নমুনা সংগ্রহ, ৯ এলাকা লকডাউন

ভোলা প্রতিনিধি॥ করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রামন প্রতিরোধে নতুন করে ভোলায় ২৪ জনের নমুনা সংগ্রহ, ৯টি এলাকাকে লকডাউন ও ৫০ জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) ভোলা সদর, চরফ্যাসন, লালমোহন ও মনপুরা উপজেলার বিভিন্ন পয়েন্টে এসব এলাকা লকডাউন করা হয়।

এদিকে নতুন করে আরো ২৪ জনের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্যবিভাগ। এ নিয়ে গত ১১ দিনে এ পর্যন্ত ১৩৪টি নমুনা সংগ্রহ করা হলো। এরমধ্যে এখন পর্যন্ত ৭৮টি নমুনা রিপোর্ট পেয়েছে স্বাস্থ্য বিভাগ, যার সবগুলোই নেগেটিভ।জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন করে ৩০ জনসহ জেলায় এখন পর্যন্ত ১৫৯ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। অন্যদিকে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ হয়েছে ৪৩৮জনের। গত এক মাসে জেলায় মোট হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিলো ৫৯৭ জনকে। আইসোলেশনে ছিলো ৪জন। যাদের মধ্যে ২ জন সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে। এখন আইসোলেশনে আছেন ১ জন।

স্বাস্থ্য বিভাগ জানায়, করোন ভাইরাস সন্দেহে ভোলা সদর থেকে ৪টি, চরফ্যাশনে থেকে ১০টি, বোরহানউদ্দিন থেকে ২টি, লালমোহনে থেকে ২টি, তজুমদ্দিনে থেকে ৪টি মনপুরা ও দৌলতখানে একটি করে ২টি নমুনা সংগ্রহ করে সর্বমোট ২৪টি নমুনা ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে।

নৌ-বাহিনীর কমিন্টজেন্ট কমান্ডার নুর মোহাম্মদ জানান, ভোলা সদরের চরজংলা ও খেয়াঘাট এলাকায় ২টি পরিবার লকডাউন এবং ৫০ জনকে হোম কায়োরেন্টিন করা হয়েছে। প্রশাসেনর নিদের্শে নৌ সদস্যরা এই সব বাড়ি লকডাউন করে।

এসব ব্যাপারে ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী জানান, করোন ভাইরাস সংক্রামণ রোধে এখন পর্যন্ত জেলায় ৯টি এলাকাকে লকডাউন করা হয়েছে। তিনি বলেন, জেলার সার্বিক অবস্থা ভালো ছিলো কিন্তু হঠাৎ করেই নারায়নগঞ্জ থেকে কিছু লোক জেলার বিভিন্ন উপজেলায় ঢুকে পড়েছে।

এতে কিছুটা ভয়ের কারন হয়ে দাড়িয়েছে, তারপরেও আমরা জনগনকে ভয় না পেয়ে সরকারি বিধি-নিষেধ, লকডাউন ও হোম কোয়ারেন্টিন মেনে চলার আহ্বান জানাচ্ছি। সবাই সচেতন হলে আমরা করোনা যুদ্ধে জয়ী হতে পারবো বলে আশা করি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।