× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ – প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে: তথ্য প্রতিমন্ত্রী বেনাপোল পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার  -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী

ভোলায় মেম্বারের বসত ঘর থেকে সরকারি চাল উদ্ধার,মামলা দায়ের

Kishori
হালনাগাদ: রবিবার, ২ জুন, ২০১৯

কামরুজ্জামান শাহীন,ভোলা॥ ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চরকলমী ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জলিল ফরাজীর বসত ঘরের বাক্স থেকে ১২৬৮ কেজি সরকারী চাল ও ১৫০টি সরকারী খালি বস্তা উদ্ধার করা হয়েছে।

বোরবার(২জুন) সকাল ৯টা দিকে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রুহুল আমিন এ অভিযান পরিচালনা করে দুপুর ১২টার দিকে চাল ও বস্তা উদ্ধার করা হয়।

উপজেলা নিবার্হী অফিসারের পেশকার মনির হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল ৯টার দিকে উপজেলা নিবার্হী অফিসার,সহকারী কমিশনার ভূমি,শশীভূষণ থানার অফিসার ইনচার্জসহ ইউপি সদস্যের বসত ঘরে অভিযান চালিয়ে সরকারী ১২৬৮ কেজি ভিজিএফ’র চাল ও ১৫০টি সরকারী খালি বস্তা উদ্ধার করা হয়।

এঘটনায় চরফ্যাশন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে সরকারী চাল আত্মসাতের অভিযোগে শশীভূষণ থানায় ইউপি সদস্য জলিল ফরাজীরকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ(ওসি) মনিরুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, চরকলমী ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জলিলের বসত ঘর থেকে সরকারী ১২৬৮ কেজি ভিজিএফ’র চাল উদ্ধারের করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামী গ্রেফতারে অভিযান চলছে।

এ বিষয়ে মেম্বারকে ফোন করে পাওয়া না যাওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..