ভোলা প্রতিনিধি ॥ ভোলার তজুমদ্দিন উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কুটি হাওলাদার (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১১ টার সময় উপজেলার শম্ভুপুর ৫ নং ওয়ার্ডে গাছের ডাল কাটতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় জানান, শম্ভুপুর ৫ নং ওয়ার্ডের চপল হক মুন্সি বাড়ির কুটি হাওলাদার বাড়ির পাশে একটি রেইট্রি গাছে উঠে ডাল কাটার জন্য। এসময় কাঁটা গাছের ডাল বৈদ্যুতিক লাইনের তারের উপর পড়লে বিদ্যুৎ স্পৃষ্ট হয় গাছের ডালের সঙ্গে আটকা পড়ে। খবর পেয়ে তজুমদ্দিন থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে তাকে গাছ থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
এব্যাপারে তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ(ওসি) মোঃ ফারুক আহম্মেদ জানান, আমি ঘটনা শুনেছি তবে দুর্ঘটনা নিয়ে কারো কোন অভিযোগ নেই।