× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

ভোলায় এক শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

admin
হালনাগাদ: রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮

কামরুজ্জামান শাহীন,ভোলা॥  ভোলার ইলিশা মাছ ঘাট এলাকায় ইউসুফ (১১) নামে এক জেলে শিশুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ওই এলাকায় সিসি ব্লকের ওপর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত ইউসুফ রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের আব্দুল খালেক মাঝির ছেলে।
শিশুটির এমন রহস্যজনক মৃত্যুতে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ভোলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) মোকতার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে চাচা এবং দুলাভাইয়ের সঙ্গে নদীতে মাছ শিকার করে ফিরে আসে ইউসুফদের ট্রলার। ঘাটে আসার পর হঠাৎ নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুজির পর তাকে সিসি ব্লকের পাশের গাছে ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।


এ ক্যটাগরির আরো খবর..