× Banner
সর্বশেষ
শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন

ভোলায় ইয়াবাসহ দুই স্কুলছাত্রী আটক

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

ভোলা প্রতিনিধি॥  ভোলার দৌলতখানে চরখলিফা ইউনিয়নে উম্মে হাবিবা বৃষ্টি(১৫) ও আয়রিন(১৬) নামের দুই স্কুলছাত্রীকে ৮পিচ ইয়াবা ও নগদ ১০হাজার ৯শত ২০টাকাসহ আটক করেছে পুলিশ।

বুধবার(৭আগস্ট) বিকেলে দৌলতখান বাজারের উত্তর মাথা কুটুম বাড়ি হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত দুইছাত্রী দৌলতখান উপজেলা পৃথক ২টি স্কুলের ১০ শ্রেনীর ছাত্রী বলে দাবী করেছেন। আটককৃত উম্মে হাবিবা বৃষ্টি দৌলতখান উপজেলার খায়েঁর হাট ব্যাপারি বাড়ির আলাউদ্দিনের মেয়ে ও আয়রিন উপজেলার শাপলা বাজারের আবুল সওদাগর বাড়ির আঃ হাইর মেয়ে।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ(ওসি) এনায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে অভিযান চালিয়ে দৌলতখান বাজারের উত্তর মাথা কুটুম বাড়ি হোটেলের সামনে থেকে তাদেরকে ৮পিচ ইয়াবা ও নগদ ১০হাজার ৯শত ২০টাকাসহ আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। আগামী দিন বৃহস্পতিবার তাদেরকে আদালতে প্রেরন করা হবে বলে ওসি জানান।


এ ক্যটাগরির আরো খবর..