× Banner
সর্বশেষ
প্রথমবারের মতো নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আজ ১৫ ফেব্রুয়ারি (২ ফাল্গুন) রবিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৫ ফেব্রুয়ারি পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে যেসব সুবিধা পাবেন সংসদ সদস্যরা নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ ১৭ ফেব্রুয়ারি, নতুন মন্ত্রিসভায় যারা রোববার জামায়াত আমির ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান তিন দলের প্রধানের কাছে পৌঁছেছে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বার্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদকদ্রব্য উদ্ধার খুলনা-৬ আসনে জামানত হারালেন লাঙ্গল-হাতপাখা-কাস্তের প্রার্থী ফরিদপুর-১ আসনে জামায়াতে ইসালামী প্রার্থী বিজয়ী

ভোলায় ইমান আক্বিদা সংরক্ষণ কমিটির বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান

admin
হালনাগাদ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

ভোলা প্রতিনিধি॥ বাংলাদেশে ধর্মীয় বিরোধী সৃষ্টিকারী ও মুসলিম ঐক্য বিনষ্টকারী, তথাকথিত আহলে হাদিস, লা-মাজহাবীদের অপতৎপরতা ও বাপ্তা ১ নং ওয়ার্ডে তাদের আস্তানা স্থায়ীভাবে বন্ধের দাবীতে ভোলায় ইমান আক্বিদা সংরক্ষণ কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা করেছেন।

রবিবার(১৫সেপ্টেম্বর) সকালে ভোলা শহরের হাটখোলা মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে গিয়ে শেষ হয়। এই সময় তাদের ৩ দফা দাবীতে অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মুজাহিদুল ইসলাম এবং পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

ভোলা জেলা ইমান আক্বিদা সংরক্ষণ কমিটির নেতারা বলেন বাপ্তা ১ নং ওয়ার্ডের নুরে আলম এর ছেলে কামরুল ইসলাম বাবুল আহলে হাদিস নামে একটি আস্তানা খুলে সেখানে অপতৎপরতা চালাচ্ছে। অতি দ্রুত সেই আস্তানা ভেঙ্গে দিয়ে তদন্তপূর্বক কামরুলকে আইনের আওতায় আনার অনুরোধ জানান তারা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমান আক্বিদা সংরক্ষণ এর সাধারণ সম্পাদক মাওলানা তাজউদ্দীন ফারুকী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আতাউর রহমান মোমতাজী, মাওলানা তরিকুল ইসলাম প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..