× Banner
সর্বশেষ
কামারখালী বাজারের পারিবারিক মন্দিরে শ্রী শ্রী রক্ষা মায়ের কালী পূজা সমপন্ন গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর

ভোলার শশীভূষণে বজ্রপাতে নিহত ১

Kishori
হালনাগাদ: রবিবার, ৪ অক্টোবর, ২০২০
শশীভূষণে বজ্রপাতে নিহত

ভোলা প্রতিনিধি: ভোলা জেলার চরফ্যাশন উপজেলার শশীভূষনে বজ্রপাতে ফরহাদ হোসেন নয়ন(১৬) নামের এক প্রতিবন্ধি তরুন নিহত হয়েছে।

আজ ররিবার(৪অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড পশ্চিম এওয়াজপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

এসময় বজ্রপাতের আঘাতে ফরহাদের বড় ভাই আনোয়ার হোসেন গুরুতর আহত হয়েছে।

ফরহাদ হোসেন নয়ন শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম এওয়াজপুর গ্রামের মো.হোসেন পাটওয়ারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৮ টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে প্রতিবন্ধি ফরহাদ গরু চড়াতে মাঠে রওয়ানা হলে পথিমধ্যে হঠাৎ বজ্রপাতে সে নিহত হয়।

পরিবারের লোকজন ও স্থানীয়রা আনোয়ার হোসেন কে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শশীভূষন থানার অফিসার ইন চার্জ (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..