× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

ডেস্ক

নির্বাচনে লড়তে প্রয়োজনীয় ভোট পেয়েছেন কামালা হ্যারিস

Kishori
হালনাগাদ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
কামালা হ্যারিস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়ে গেছেন কামালা হ্যারিস। স্থানীয় সময় শুক্রবার (২ আগস্ট) দলটির ন্যাশনাল কমিটি চেয়ার জেইম হ্যারিসন ভার্চুয়ালি এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে ইমেইলে ভোট শুরুর ৩৬ ঘণ্টার মধ্যেই প্রয়োজনের বেশি সংখ্যক ভোট পেয়েছেন কামালা হ্যারিস। ছবি: রয়টার্স

বিবিসি এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের নভেম্বরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়াবেন। দলটির প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন তিনি। শুক্রবার ভার্চুয়াল আয়োজনে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়।

বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে ইমেইলে ভোট শুরুর ৩৬ ঘণ্টার মধ্যেই প্রয়োজনের বেশি সংখ্যক ভোট পেয়েছেন কামালা। আসন্ন এ নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন হলেও বাইডেন সরে দাঁড়ানোয় অনিশ্চিত হয়ে পড়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী বাছাই।

বৃহস্পতিবার থেকে ইমেইলে প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে ভোটগ্রহণ শুরু করে ডেমোক্রেটিক পার্টি। সংশ্লিষ্ট প্রতিনিধিরা সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত জানাতে পারবেন পছন্দের নাম। যদিও ভোটগ্রহণ শুরুর ৩৬ ঘণ্টার মধ্যেই মনোনয়নের জন্য প্রয়োজনীয় সংখ্যকের চেয়ে বেশি ভোট পেয়েছেন কামালা।

ভার্চুয়ালি ওই অনুষ্ঠানে কামলা হ্যারিস বলেন, দলের প্রতিনিধিরা তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পছন্দ করায় তিনি সম্মানিত বোধ করছেন। আগামী সপ্তাহে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থীর মনোনয়ন গ্রহণ করবেন। এরপর চলতি মাসের শেষের দিকে শিকাগোতে দলীয় সম্মেলনে সবার সঙ্গে যোগ দেবেন তিনি।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বরের নির্বাচনে ভারতীয় বংশোদ্ভূত কামালাই হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী। দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ও এশিয়ান মার্কিন নারী হিসেবে ইতিহাস গড়বেন কামালা।


এ ক্যটাগরির আরো খবর..