দিনাজপুর থেকে নাজুমুল ইসলাম নয়নঃ প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় অসহায় মানুষের পাশে আছি এবং থাকবো। কারণ অদৃশ্য ভাইরাস করোনা মহামারী মোকাবেলায় এই মুহুর্তে সবাইকে সবার তরে এগিয়ে আসতে হবে। যেমনটি ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশের বিত্তশালীগণ এগিয়ে এসেছেন। তেমনি আগামী দিনেও সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সবাইকে মানুষের জন্য এগিয়ে আসতে হবে। বলেছেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
আজ ২৫ জুলাই শনিবার দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার নরেশ চক্রবর্তী মেমোরিয়াল হলে বিএমটিসি বেইস ক্ষুদ্র ঋণ কর্মসুচির আয়োজনে সদস্যসহ স্থানীয় দের করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বেইস এমসিপি এরিয়া ম্যানেজার মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল মতিন প্রধান, বেইস মিতালী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ জুলফিকার আলী প্রমুখ।





