× Banner
সর্বশেষ
স্ত্রীর স্বীকৃতি না পেয়ে বিষ হাতে অনশন চিন্ময় দাসের দুই মামলায় জামিন, আপাতত মিলছে না মুক্তি দেশে আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি থাকলে বিদেশে চিকিৎসা খরচ কমবে – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সারাদেশে হাম উপসর্গে প্রাণ গেল আরও ৪ শিশুর বাকস্বাধীনতার সীমা নির্ধারণ জটিল বিষয় – তথ্যমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে স্কুল মিল চালু করা হবে – গণশিক্ষা প্রতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের সাক্ষাৎ নিরাপদ অভিবাসন নিশ্চিতে জাতীয় কর্মপরিকল্পনা ২০২৬-২০৩০ উদ্বোধন প্যারাসেইলিং দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর বেনজীরকে শিগগিরই দেশে ফিরিয়ে আনার আশা সরকারের

ডেস্ক

ভোটার নিবন্ধন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে নির্বাচন কমিশনের নির্দেশনা

Kishori
হালনাগাদ: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
নির্বাচন কমিশন

চলতি হালনাগাদ ১ দশমিক ৫২ শতাংশ নাগরিককে ভোটার তালিকায় যুক্ত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে ৬৫ হাজার লোকবল নিয়োগ দিয়েছে ইসি। চলমান ভোটার তালিকা হালনাগাদে নিবন্ধন বা রেজিস্ট্রেশন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (০২ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন সহায়তা শাখার উপ-সচিব মো. মাহবুব আলম শাহ জানান, এরইমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি- ২০২৫ এর অংশ হিসেবে সংগৃহীত তথ্যের ভিত্তিতে ভোটার রেজিস্ট্রেশন আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত চলবে।

ভোটার রেজিস্ট্রেশন কাজে ল্যাপটপ, ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আইরিশ স্ক্যানার, ডকুমেন্ট স্ক্যানার, ডকুমেন্ট প্রিন্টারসহ অন্যান্য মূল্যবান যন্ত্রপাতির ব্যবহার হবে।

সংশ্লিষ্ট জেলা ও উপজেলা বা থানা নির্বাচন অফিসপর্যায়ে ভোটার রেজিস্ট্রেশনের তারিখ ও কেন্দ্র নির্ধারণপূর্বক পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে (রেজিস্ট্রেশন পরিকল্পনা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে)।

জেলা ও উপজেলা বা থানা নির্বাচন অফিসের নির্ধারিত তারিখে রেজিস্ট্রেশন কেন্দ্রে নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েন করা প্রয়োজন।

এ অবস্থায় ভোটার রেজিস্ট্রেশনের তারিখগুলোতে রেজিস্ট্রেশন কেন্দ্রের নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ইসি।


এ ক্যটাগরির আরো খবর..