× Banner
সর্বশেষ
সংকট এড়াতে ছয় মাসের প্রয়োজনীয় টিকা মজুত থাকবে -স্বাস্থ্যমন্ত্রী প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিউজ ডেস্ক

ভেসে গেছে সুনামগঞ্জ হাওরবাসীর ঈদ-আনন্দ

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ২ মে, ২০২২
হাওরবাসীর ঈদ-আনন্দ

সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওরে কদিন আগেও ছিল সবুজের সমারহ। এখন সেখানে থৈ থৈ পানি। বাঁধ ভেঙে তলিয়ে গেছে হাজারও কৃষকের স্বপ্ন। বানের জলে ভেসে গেছে সুনামগঞ্জ হাওরবাসীর এ বছরের ঈদ-আনন্দ। ঈদে পরিবার-পরিজনের জন্য নতুন পোশাক তো দূরের কথা, ঠিকমতো খাবারের যোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে হাওরের কৃষকদের। কোনো সহায়তা না পাওয়ার অভিযোগও করছেন তাঁরা। একই চিত্র নেত্রকোনার হাওরাঞ্চলে।

সুনামগঞ্জের হাওরাঞ্চলে ঈদের কোনো আনন্দ নেই, আছে হতাশা আর ক্ষোভ। ঈদে ছেলেমেয়েদের নতুন পোশাক কিনে দিতে পারছেন তাঁরা। এসব কথা ভেবে কান্নায় ভেঙে পড়েছেন অনেকে।

গত ২ এপ্রিল থেকে ২৬ এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জের ১০ উপজেলার অন্তত ২৩টি বাঁধ ভেঙে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর বোরো ফসল।

একই চিত্র নেত্রকোনার হাওরাঞ্চলে। ঈদের আনন্দ মলিন হয়ে গেছে শতভাগ হাওর অধুষ্যিত খালিয়াজুরী উপজেলার ১৫টি গ্রামের হাজারও পরিবারের। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকার বিস্তীর্ণ বোরো ফসল তলিয়ে যায়। ঈদের আনন্দ নয়, বরং তাঁদের চিন্তা, পুরো বছরটা তাঁরা কীভাবে চলবেন।

ক্ষতিগ্রস্ত এক হাওরবাসী বলছেন, ‘কাল ঈদ। বাচ্চাদের সঙ্গে ঈদ করব কীভাবে? যদি ধান থাকত, তাহলে ওই ধান বেঁচে আমরা ঈদ করতে পারতাম। আমরা কীভাবে চলব, তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না।’

হাওরনেতাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ও পিআইসির অবহেলা ও দুর্নীতির কারণে বাঁধ ভেঙে কৃষকের এ দুর্দশা। তাই, এ দুর্যোগে  হাওরবাসীর পাশে বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান তাঁদের।

জেলা সিপিবির সভাপতি ও হাওর আন্দোলনের নেতা অ্যাডভোকেট এনাম আহমদ বলেন, ‘গুটিকয়েক মানুষের অবহেলা ও দুর্নীতির জন্য এবারও সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরের সব ফসল তলিয়ে গেছে।’

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের সভাপতি আবু সুফিয়ান বলেন, ‘আশা করব—সরকার বাহাদুর এ ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াবে, যাতে তাঁরা ঈদ আনন্দ উপভোগ করতে পারেন। নাহলে কৃষকদের আনন্দ চোখের জলে ভেসে যাবে।’


এ ক্যটাগরির আরো খবর..