× Banner
সর্বশেষ
সারা দেশে গরম আরো বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিপ্তর সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয় – প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী রাষ্ট্রের একটি জাতীয় প্রতিষ্ঠান -প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ২ আজ ১২ এপ্রিল রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১২ এপ্রিল (২৮ চৈত্র) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

ভূরুঙ্গামারীতে জমতে শুরু করেছে কোরবানির হাট

ACP
হালনাগাদ: শনিবার, ২ জুলাই, ২০২২
জমতে শুরু করেছে কোরবানির হাট

আসন্ন ঈদুল আজহাকে ঘিরে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জমে ওঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। এ উপলক্ষ্যে উপজেলায় প্রস্তুত রয়েছে প্রায় ২২ হাজার গবাদি পশু। কোরবানির ঈদ যতই ঘনিয়ে আসছে পশুর হাটে ক্রেতা-বিক্রেতার ভীড় তত বাড়ছে। পশুরহাটে নানা অব্যবস্থাপনা থাকলেও পশু বিক্রি বেড়েছে।
জানাযায়, প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে উপজেলার খামারি ও কৃষকরা গরু, ছাগল ও ভেড়া মোটা তাজাকরণে ব্যস্ত থাকেন।  তাই এ বছরও কোরবানিকে সামনে রেখে দেশি গরু ও ছাগল মোটাতাজা করতে ব্যস্ত সময় পার করছেন তারা।
একাধিক খামারি ও প্রান্তিক  কৃষকদের সাথে কথা বললে তারা জানান, গোখাদ‍্যের দাম তুলনামূলক ভাবে বৃদ্ধি পাওয়ার পরেও  কোরবানির পশুর দাম ক্রেতাদের নাগালের মধ্যে আছে । এবার মাঝারি ও ছোট গরুর চাহিদ বেশি। বিজিবির কড়া নজরদারিতে ভারতীয় গরু কম আসায় বেশ লাভবান হবেন বলে আশা করছেন তারা।
শনিবার (২ জুলাই ) সকালে উপজেলার একমাত্র পশুরহাট ভূরুঙ্গামারী হাটে সরেজমিনে গিয়ে  দেখা যায়, ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে পশু নিয়ে হাটে আসতে শুরু করেছেন পাইকারি বিক্রেতা, খামারি ও গবাদিপশু পালনকারি প্রান্তিক  কৃষকগণ।
দেশি গরুতে বাজার ভরেগেছে । বিক্রেতারা বড় গরুর দাম হাঁকছেন ৮০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত। এ ছাড়া ৯০ থেকে ১০০ কেজি ওজনের গরুর দাম ৬৫থেকে ৭০হাজার টাকা চাওয়া হচ্ছে । কোরবানির সম্মেলিত ও একক ক্রেতাসহ  উপজেলার বাইরে থেকে বেশ কিছু পাইকার এসেছেন পশু কিনতে। প্রখর রোদের  মধ্যেই হাটে পশু বেচাকেনা হচ্ছে । ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে কুরবানির হাট।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানাগেছে, এবার উপজেলায় কোরবানির পশুর লক্ষ্যমাত্রা ধরা হয় ২১ হাজার ৪৩০টি। তবে খামারি ও প্রান্তিক কৃষক মিলে  প্রায় ২১ হাজার ৬০৩টি গবাদিপশু প্রস্তুত করেছেন।
এর মধ্যে ১৬০টি বলদ,৬হাজার ৯২৭টি ষাঁড়, ৩হাজার ১৭০টি গাভী, ৮হাজার ৭৫১টি ছাগল ও ২হাজার ৫৯৫টি ভেড়া রয়েছে। এতে চাহিদা মিটিয়ে ১৭৩টি পশু উদ্বৃত্ত থাকবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা  ডাঃ মোছাঃ শামীমা আক্তার বলেন, ভূরুঙ্গামারী উপজেলায় ২১হাজার ৬০৩টি পশু মজুত রয়েছে।
কোরবানীর পশুর হাটে আমাদের মেডিক্যাল টিম কাজ করছে। তারা অসুস্থ পশু চিহ্নিত করা,  বাজারে হঠাৎ অসুস্থ হয়ে পড়া পশুকে প্রাথমিক চিকিৎসা, গর্ভ পরীক্ষা, লিফলেট বিতরণসহ সহ গবাদি পশু ক্রেতা- বিক্রেতাদের নানা পরামর্শ ও সহযোগিতা প্রদান করছেন।


এ ক্যটাগরির আরো খবর..