× Banner
সর্বশেষ
নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ বড়গাঁওয়ের নামে প্রকল্প, রাস্তা হলো বড়চরে, জনমনে ক্ষোভ কৌশলে ঘরে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ অতিরিক্ত জ্বালানির জন্য বাংলাদেশের চিঠি পেয়ে যা বললেন প্রণয় ভার্মা কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর জন্য হয়রানি করা উচিত নয় – স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নির্বাচনি ইশতেহার জাতীয় কর্মসূচিতে পরিণত হয়েছে মানবাধিকার পরিস্থিতির সূচক এখন উন্নতির দিকে –  আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান মির্জা ফখরুলের আন্তর্জাতিক নারী দিবসে সপ্তাহজুড়ে উদ্যোগে সমতা ও অংশীদারিত্বের বার্তা বাংলালিংকের ফায়ার সার্ভিসকে প্রকৃত সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জলবায়ু সংকটের সমাধানে ৩ তরুণ উদ্ভাবক বিজয়ী সিলেটে হাওর হ্যাকাথন ২০২৬ সম্পন্ন

পিআইডি

‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ বিল আইনে পরিণত

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
sangsad

গত ১২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত তথা পাসকৃত ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ বিলটিতে মহামান্য রাষ্ট্রপতি সম্মতি দানের কারণে তা আইনে পরিণত হয়েছে এবং ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে গেজেটের মাধ্যমে সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।

‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’-এর বাস্তবসম্মত, কার্যকর ও সহজ প্রয়োগের জন্য বিধিমালা তৈরির উদ্যোগ গ্রহণ করেছে ভূমি মন্ত্রণালয়।

প্রসঙ্গত, একটি আইন আনুষ্ঠানিকভাবে কার্যকর করতে সেই আইনের আলোকে বিধিমালা প্রণয়ন করা হয়। কারণ আইনের বাস্তবায়ন, বাস্তবসম্মত ব্যাখ্যাদানের জন্য এবং আইন অনুযায়ী কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বিধিমালা অনুসরণ করা প্রয়োজন। আইনে সব কিছুর ব্যাখ্যা ও প্রণয়ন পদ্ধতির বিষয়ে বিস্তারিত উল্লেখ থাকে না।

উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে একইসাথে ভূমি সংস্কার আইন, ২০২৩ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ আইন গেজেটের মাধ্যমে সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ সরকারী মুদ্রণালয় লিংক:

১। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩: https://www.dpp.gov.bd/upload_file/gazettes/50349_92148.pdf

২। ভূমি সংস্কার আইন, ২০২৩: https://www.dpp.gov.bd/upload_file/gazettes/50350_70207.pdf

৩। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন: https://www.dpp.gov.bd/upload_file/gazettes/50348_79579.pdf


এ ক্যটাগরির আরো খবর..