× Banner
সর্বশেষ
গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে বিশ্বনাথের অপরাধে কলরেডীর পুরাতন বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সাপাহারে বসুন্ধরা শুভসংঘের সেলাই মেশিন বিতরণ রাবারের নৌকায় ইউরোপ যাত্রায় মৃত্যুঝুঁকি জেনেও থামছে না অবৈধ যাত্রা, শীর্ষে বাংলাদেশী

ডেস্ক

ভূমিকম্পে ঢাকা বিপর্যস্ত, ভূমিকম্প পূর্বাভাস নিয়ে বিজ্ঞান ও কোরআন

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
ভূমিকম্প পূর্বাভাস নিয়ে বিজ্ঞান ও কোরআন

ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় নিহত ১৫ জনের খবর পাওয়া গিয়েছে। আর পাঁচ শতাধিক মানুষের আহতের খবর পাওয়া গিয়েছে। হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
আজ ২১ নভেম্বর শুক্রবার সকাল ১০.৩৮ মিনিট ২৬ সেকেন্ডে বাংলাদেশে রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী জেলার মাধবদী। এছাড়া ঢাকা সহ পার্শ্ববর্তী বিভিন্ন শহরেও ভূমিকম্পের মারাত্মক প্রভাব পড়েছে। এতে প্রাথমিক ভাবে ১৫ জনের মৃত্যুর ও পাঁচ শতাধিক মানুষের আহতের খবর পাওয়া গিয়েছে।
ঢাকার দিয়াবাড়িতে উড়ালসেতু ভেঙে পড়তে এবং একটি বহুতল ফ্লাটবাড়ি খেলনার মতো দুলতে দেখা গেছে। ভূকম্পনের ফলে সারাদেশ থেকে ক্ষয়ক্ষতির খবর আসছে।
আজকের ভূমিকম্পে পঃবঙ্গের কলকাতাও রেহাই পায়নি তবে মাত্রা অপেক্ষাকৃত কম ছিল। কলকাতায় রিক্টার স্কেল ছিল ৫.৬। তবে এতে বড় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের উৎপত্তি নির্ধারিত হয় প্রধানত টেকটোনিক প্লেটের নড়াচড়ার ফলে যে শক্তির উৎপন্ন হয় তা থেকে। প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা বা উপরে উঠে গেলে শিলাস্তরে প্রচন্ড ঘর্ষন জনিত চাপে ভূমিকম্পের সৃষ্টি হয়।
পৃথিবীর ভূত্বক অনেকগুলো ছোট বড় প্লেটে বিভক্ত। এই প্লেটগুলো নিরন্তর নড়াচড়া করে এবং একে অপরের সঙ্গে ধাঁক্কা খায়।নড়াচড়ার ফলে যখন চাপ সহ্য করার ক্ষমতা বেশী হয়ে যায় তখন শিলাস্তর ভেঙে গিয়ে স্থান পরিবর্তন করে এতেই কম্পনের সৃষ্টি হয়।
ভূ-অভ্যন্তরের যে বিন্দুতে প্রথম ভাঙ্গন শুরু হয় এবং শক্তি নির্গত হয় তাকে ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ধরা হয়। যেমন এবারের ভূমিকম্পের কেন্দ্রবিন্দু নরসিংদির মাধবদী চিহ্নিত হয়েছে।
সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ নিয়ে পূর্বাভাস আবিস্কৃত হলেও ভূমিকম্প নিয়ে এখনো বৈজ্ঞানিকভাবে কোন পূর্বাভাস আবিস্কৃত হয়নি। তবে ইসলামের গ্রন্থে ভূমিকম্প নিয়ে পূর্বাভাস রয়েছে। ভূকম্পন সম্পর্কে রাসুলুল্লাহ(স.) বলেছেন, যখন গায়িকা এবং বাদ্যযন্ত্রের প্রকাশ ঘটবে এবং বান্দারা মদ্যপানে সয়লাব হয়ে পড়বে তখনই ভূকম্পন হবে(তিরমিজ:২২১২)। অন্যত্র বলা হয়েছে,ভূকম্পন হচ্ছে কিয়ামতের আলামত। যখন অবৈধ উপায়ে সম্পদ অর্জিত হবে যখন বিশ্বাসের খেয়ানত হবে জাকাত মনে করা হবে জরিমানা তখন রক্তিম বর্নের ঝড়ের ভূকম্পনের পাথর বৃষ্টি একটির পর একটি ঘটতে থাকবে(তিরমিজ-১৪৪৭)। এতে স্পষ্ট হচ্ছে গ্রন্থের বিধি মোতাবেক বাংলাদেশের মুমিনরা পাপে আকন্ঠ নিমজ্জিত। অবশ্য সে তুলনায় কলকাতার দাদারা অনেকটা ভালো আছেন।
অবশ্য যারা বিজ্ঞান বিশ্বাস করেন তাদের কাছে ভূমিকম্পের কোন পূর্বাভাস এখনো আবিস্কৃত হয়নি। তবে কেন ভূমিকম্প হয় তার কারণ এবং কম্পনের মাত্রা ও কেন্দ্রবিন্দু আবিস্কৃত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..