× Banner
সর্বশেষ
দ্বিতীয় রিফাইনারি গড়ে না ওঠায় পরিস্থিতি আরও জটিল হয়েছে – সেনাপ্রধান প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক সাপাহারে জাতীয় পুষ্টি সপ্তাহ’র উদ্বোধন অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি যুক্তরাজ্যে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার বৃত্তির সুযোগ বাড়ানোর আহ্বান শিক্ষা মন্ত্রীর বাস ভাড়া বাড়লো সরকার; প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা ইরানের জনগণের জন্য জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী দিল বাংলাদেশ থাইল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ নারী কাবাডি দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বর্তমান হাম পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশিদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ – কমিশনার প্রণয় কুমার ভার্মা

ডেস্ক

ভূমিকম্পের পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা

Kishori
হালনাগাদ: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
হঠাৎ ভূমিকম্প গুজরাটে

রাশিয়ার পূর্ব উপকূলে ৮ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের কাছে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৯ জুলাই) ভোর রাতে রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।

কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, ‘আজকের ভূমিকম্প ভয়াবহ এবং কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী।’

তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুসারে কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও, একটি কিন্ডারগার্টেন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সখালিনের গভর্নর ভ্যালারি লিমেরেঙ্কো টেলিগ্রামে বলেন, ভূমিকম্পের পরে সুনামির হুমকির কারণে উপদ্বীপের দক্ষিণে ছোট ছোট শহরের  বাসিন্দারে নিরাপদে সরিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা দেশটিতে সুনামি পরামর্শ জারি করে বলেছে, এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।

হাওয়াই কাউন্টির সিভিল ডিফেন্স এজেন্সি এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, ভূমিকম্পের প্রভাবে বিধ্বংসী সুনামি ঢেউ সৃষ্টি হতে পারে।

এর আগে গত গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ইউএসজিএস জানিয়েছিল, রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩২ মিনিটের মধ্যে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..