× Banner
সর্বশেষ
সারাদেশে ২৪ ঘন্টায়  ৮৭,৭০০ লিটার অবৈধভাবে মজুতকৃত জ্বালানি উদ্ধার সুন্দরবনের টেকসই সম্পদ আহরণে বনজীবিদের নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ শার্শায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুষকার বিতরণ  বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-২  গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে গুরুতর আহত জুয়ার টাকাসহ চার জুয়ারি আটক সাপে কাটে গ্রামে, চিকিৎসার ভরসা করতে হয় শহরে বেনাপোলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ,পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত ব্র্যাক ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বৃহত্তম তেলবাহী জাহাজের প্রথম সমুদ্রযাত্রা

ভুমি উদ্ধার সেইভ মেশিনপাঁচ ষ্টোন ক্রাশার ধ্বংস: আটক ১

admin
হালনাগাদ: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯

সুনামগঞ্জে উচ্ছেদ অভিযানের প্রথমদিন জাদুকাটা নদী তীরে থাকা সেইভ মেশিন ও পাঁচ ষ্টোন ক্রাশার (পাথরভাঙ্গানো)’র মেশিনসহ অপদখলে থাকা কয়েকলাখ টাকার মুল্যের সরকারি ভুমি উদ্ধার করেছেন।,
এছাড়াও রফিকুল ইসলাম নামে এক দখলবাজের ক্যাডারকে আটক করেছে।,
সে উপজেলার বাদাঘাট উওর ইউনিয়নের ঘাগটিয়া টেকেরগাঁও গ্রামের নুর মোহাম্মদের ছেলে ও একই গ্রামের উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজি মোশারফ হোসেন তালুকদারের দখলবাজ সহোদর মোশাহিদ তালুকদারের ক্যাডার হিসাবে পরিচিত।,
সোমবার বেলা ১২টা থেকে আনুষ্ঠানিক ভাবে তাহিরপুর উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়। তাহিরপুর উপজেলা প্রশাসসের দায়িত্বশীল সুত্র গণমাধ্যমকে জানান,দেশব্যাপী উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে সোমবার প্রথমদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা’র নেতৃত্বে উপজেলার জাদুকাঁটা নদীর তীরবর্তী এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানের শুরুতেই জাদুকাটার বড়ইবাগ এলাকা হতে বালু পাথল রুটে থাকা দুটি সেইভ মেশিন জব্দ করার পর আগুনে পুড়িয়ে তা ধ্বংস করা হয়।,
অভিযানে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ঘাগটিয়া বাঁশ পাড়ার হাজি মোশারফ হোসেন তালুকদারের সহোদর মোশাহিদ তালুকদারের জাদুকাটা নদীর বড়ইবাগ এলাকায় অপদখলীয় ভুমিতে থাকা একটি টিনশেডের অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া ও কয়েক লাখ টাকা মুল্যের বিশ শতক সরকারি ভুমি উদ্ধার করা হয়।

এ সময় দখলবাজ ও নদীর তীর কেঁটে বালু পাথর লুটে থাকা দানব মোশাহিদ তালুকদারের ক্যাডার রফিকুল সরকারি কাজে বাঁধা দিতে আসলে তাকেও থানা পুলিশ আটক করে নিয়ে যায়। একই দিন উপজেলার জাদুকাঁটা নদী তীরবর্তী ঘাগড়া-পাঠানপাড়া এলাকা হতে পাঁচটি ষ্টোন ক্রাশার মেশিন জব্দেরপর জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উচ্ছেদ অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জী, সহকারি কমিশনার (ভুমি) মো. মুনতাসির হাসান, থানার ওসি মো. আতিকুর রহমান, বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদসর‌্যা ও ভুমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীর নিকট উচ্ছেদ অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সারাদেশ ব্যাপী নদী, খাল, ছড়া তীরবর্তী এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা ও দখলবাজদের কবলে থাকা সরকারি ভুমি উদ্ধার কার্যক্রমের অংশ হিসাবে সোমবার এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। সোমবার রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ বলেন, গত দেড় বা দুই যুগের ব্যবধানে গোটা জেলা, জেলার উপজেলায় বিভিন্ন নদী, খাল, ছড়া, ট্রেন তীরবর্তী এলাকায় গড়ে উঠা অবৈধ স্থাপনা, সরকারি খাঁস ভুমি,হাট বাজারে প্রভাবশালীদের অপদখলে থাকা কয়েক হাজার একর ভুমিতে অবৈধ স্থাপনা,বসতি, বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠলেও পর্যায়ক্রমে সেসব স্থানে চলমান উচ্ছেদ অভিযান পরিচালানার দিক নির্দেশনা দেয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..