× Banner
সর্বশেষ
প্রতিবেশী দেশের নির্বাচন বা সরকার পরিবর্তন বাংলাদেশের রাজনীতিতে কিছু মনস্তাত্ত্বিক প্রভাব সীমান্ত নিরাপত্তায় কড়া বার্তা, BSF-কে ৬০০ একর জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার আজ ১০ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মে (রবিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ন্যায়বিচার নিশ্চিতে বিচারকদের সঠিক সিদ্ধান্তের পথ বেছে নেওয়ার আহ্বান আইনমন্ত্রীর উদ্ভাবনী উদ্যোগ সম্প্রসারণে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার -বাণিজ্যমন্ত্রী ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার -আইসিটি মন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গণভোটের রায় উপেক্ষা করা গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা যথাযথ শিক্ষা নিশ্চিত হলে দূর হবে মব কালচার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না - সংস্কৃতি মন্ত্রী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার প্রথম দিন থেকেই নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের কাজ শুরু করেছে। আমাদের সরকার জনগণের সরকার, তাই কে ভোট দিয়েছে আর কে দেয়নি সেটি বিবেচনা না করে আমরা সবার জন্যই কাজ করব।

তিনি বলেন, গণতান্ত্রিক সমাজে বিভিন্ন মত ও আদর্শ থাকবেই, আর এই বৈচিত্র্যের মাঝে ঐক্য আনয়নই আমাদের নীতি। সংবিধানে স্পষ্ট বলা আছে, আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সকল নাগরিক সমান। জাতিগতভাবে আমরা বাঙালি হলেও ভৌগোলিক সীমারেখায় আমরা সবাই বাংলাদেশি। আমাদের লক্ষ্য বিভাজন বা সংঘাত নয়, বরং শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করা।

আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটি আয়োজিত ‘মহানগর পরিবার দিবস উদ্বোধন, গুণীজন সম্মাননা ও কৃতী শিক্ষার্থীদের মেধা বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা ও বৈষম্য প্রসঙ্গে সংস্কৃতি মন্ত্রী আশ্বস্ত করে বলেন, আপনাদের যেখানে ব্যথা, আমারও সেখানেই ব্যথা। এগুলো নিয়ে চিন্তার কারণ নেই, সরকারের ঘোষিত নীতি অনুসারে সব সমস্যা সমাধান করা হবে। গত নির্বাচনে সংখ্যালঘু সম্প্রদায় নীতিগতভাবে ধানের শীষে ভোট দিয়ে যে সমর্থন দেখিয়েছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।

একইসাথে নিতাই রায় চৌধুরী ঢাকেশ্বরী মন্দিরকে ঐতিহ্যবাহী স্থান হিসেবে সংরক্ষণের ঘোষণা দিয়ে বলেন, সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এই মন্দিরকে সংরক্ষণ ও উন্নয়নের আওতায় নেওয়া হবে, যাতে এর ঐতিহাসিক মর্যাদা অক্ষুণ্ন থাকে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শ্রী জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ড. তাপস চন্দ্র পাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য মোঃ হামিদুর রহমান, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল। অনুষ্ঠানে মহানগর সার্বজনীন পূজা কমিটির সদস্য শ্রীমতি মঞ্জু ধর ও বাবুল দাসকে তাদের বিশেষ অবদানের জন্য ‘গুণীজন সম্মাননা’ প্রদান করা হয়। এছাড়া মন্ত্রী বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে অধ্যয়নরত কৃতী শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তির চেক ও সনদ তুলে দেন। বক্তারা পারিবারিক বন্ধন দৃঢ় করার পাশাপাশি একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..