× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

স্টাফ রিপোর্টার, যশোর(আজাদ)

যশোরের চৌগাছায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

ACP
হালনাগাদ: সোমবার, ১১ এপ্রিল, ২০২২
মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার

যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের রাস্তার পাশ থেকে কাইয়ুম আলী নামে এক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়। ওই ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত কাইয়ুম আলী যশোর সদর উপজেলার কাদিরপাড়া গ্রামের ইসমাইল তরফদারের ছেলে। নিহতের ভাতিজা ই¯্রাফিল জানান, আমার চাচা কাইয়ুম আলী ভাড়ায় চালিত মোটরসাইকেল চালাতেন। রোববার রাত ১০টার দিকে সর্বশেষ তিনি তার জামাই মুন্নার সাথে কথা বলেন।

তারপর থেকে আর কারো সাথে কথা হয়নি আজ সকালে তার মরদেহ পাওয়া যায়। এছাড়া তারসিটিহান্ড্রেড মোটরসাইকেল পাওয়া যাচ্ছে না। আমরা এ ঘটনা বিচার দাবি করছি।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ জানান, আজ সকালে সৈয়দপুর গ্রাম থেকে থানা মরদেহ পড়ে আছে বলে খবর দেয়া হয়। এরপর পুলিশ সৈয়দপুর থেকে সাতমাইলগামী পাকা রাস্তার পাশে জনৈক আরিফুল ইসলামের জমি থেকে মৃতদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে দেখা যায় তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অজ্ঞাত নামা দুস্কৃতিকারীরা তার মোটরসাইকেল ছিনতাই করে তাকে গলাকেটে হত্যা করতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..