× Banner
সর্বশেষ
ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী

ভাড়াটিয়াদের তথ্য গোপন করলে ব্যবস্থা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ  ভাড়াটিয়ার ব্যাপারে তথ্য গোপন করলে বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বললেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর রমনা থানায় সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বা সিআইএমএস সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

ভাড়াটিয়াদের প্রকৃত তথ্য নিয়ে বাড়ি ভাড়া দিতে বাড়ির মালিকদের প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘ভাড়াটিয়াদের তথ্য প্রদানের ক্ষেত্রে নগরবাসীর মধ্যে যে অভূতপূর্ব সাড়া ও স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি, সে জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এখনো যাঁরা ভাড়াটিয়াদের তথ্য দেননি, তাঁদের দ্রুত তথ্য সংগ্রহ করে নিজ নিজ থানায় জমা দেওয়ার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। তিনি বলেন, ‘বাড়িভাড়া দেওয়ার সময় অবশ্যই ভাড়াটিয়ার ছবি, ভোটার আইডি কার্ড ও পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করে বাড়ি ভাড়া দেবেন এবং এর একটি কপি থানায় জমা দেবেন।’

ঢাকা মহানগরীকে নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে কমিশনার বলেন, জনগণের সহযোগিতা নিয়ে ঢাকা মহানগরীতে একটি সামাজিক নিরাপত্তাবলয় গড়ে তুলতে চায় পুলিশ।

ওই সময় উপস্থিত ছিলেন ডিএমপির জ্যেষ্ঠ কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..