× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

ভাষা সৈনিক চৌধুরী মজিবুর রহমানের সেরা দম্পতি পুরস্কার অর্জন

admin
হালনাগাদ: সোমবার, ১৫ মে, ২০১৭

সৈকত দত্ত ॥ দেশে প্রথম বারের মত আলোচিত দম্পতি মেলা শুরু হয় শরীয়তপুরে। পুলিশ লাইন্স মাঠে রবিবার দিনব্যাপী চলে বহুল আলোচিত এই দম্পতি মেলা। এতে অংশ নেয় জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

জেলা পুলিশের ইউমেন চাইল্ড সাপোর্ট সেন্টার এবং জেলা কমিউনিটি পুলিশিং আয়োজন করে এই মেলার। মেলাকে সফল ও সার্থক করতে সার্বিক দিক নির্দেশনায় ছিলেন পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন পিপিএম।
গত ২ মাস আগে থেকে “সুখী-দাম্পত্য জীবনের গল্প” শিরোনামে ১০০০ (এক হাজার) শব্দের মধ্যে দাম্পত্য জীবনের গল্প লিখে জমা দেয়ার আহবান জানিয়েছিলেন পুলিশ সুপার। এদের মধ্য থেকে তিন ক্যাটাগরীতে ১০ জন বিজয়ী সুখী দম্পতিকে দেওয়া হয় পুলিশ সুপার সম্মাননা ও পুরস্কার।

উনুর্ধ্ব ৫১ বয়সীদের মধ্যে ৫৬ জন তাদের সুখী দাম্পত্য জীবনের গল্প লিখে জমা দেন। এদের মধ্যে প্রথম ১০ জনের মধ্যে স্থান পায় শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা চৌধুরী মজিবুর রহমান। মূলত ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা হিসেবে তার জীবনের গল্প প্রাধান্য পায় এই ‘সুখী দম্পতি মেলায়’।

অনুষ্ঠান শেষে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি হাত থেকে সেরা দম্পতি গল্পে পুরস্কার প্রাপ্ত ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা চৌধুরী মজিবুর রহমানের পুরস্কারটি গ্রহন করেন তারই সুযোগ্য পুত্র বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী মোঃ মুহিবুর রহমানের সহধর্মীনি কিসওয়ার জাবীন।

এসময় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য বিএম মোজাম্মেল হক, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. নাভানা আক্তার, বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..