× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে কালশী বস্তির ক্ষতিগ্রস্তদের মাঝে আনসার-ভিডিপির খাবার বিতরণ হবিগঞ্জে ঐতিহ্যেবাহী পৈল গ্রামে বিশেষ সৎসঙ্গ অধিবেশন অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন ৩ জুন বাংলাদেশে দুষ্কৃতিদের রাজনীতির অধিকার নাই – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বেনাপোলে বিজিবি অভিযানে বিদেশি মদ ও চোরাচালান পণ্য আটক  জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে – অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগের প্রধান কারণ – প্রধানমন্ত্রী তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

ভালসারটান ওষুধ বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

admin
হালনাগাদ: রবিবার, ২২ জুলাই, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ভালসারটান ওষুধ বাজার থেকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছেন।

আজ রোববার দুপুরে সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে এ সংক্রান্ত এক সভায় সভাপতিত্বকালে তিনি এই নির্দেশ প্রদান করেন। এই ওষুধের জন্য প্রয়োজনীয় কাঁচামাল যেন অন্য কোনো ওষুধে না ব্যবহার করা হয় সেদিকে সতর্ক থাকার জন্য সকল ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতি আহবান জানান তিনি।

পাশাপাশি ভালসারটান ওষুধ ব্যবহার না করার লক্ষ্যে জনসচেতনতা বাড়াতে একটি বিশেষজ্ঞ প্যানেল দ্বারা যাচাই বাছাই করে মতামতসহ গণমাধ্যমে সচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ওষুধ প্রশাসনের প্রতি নির্দেশ প্রদান করেন।

সম্প্রতি গণমাধ্যমে ভালসারটান ওষুধের ক্ষতিকারক দিক সম্পর্কে সংবাদ প্রকাশের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী এ পদক্ষেপ নেন।

সভায় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জি এম সালেহ উদ্দিন, ওষুধ প্রশাসনের পরিচালক ডা. গোলাম কিবরিয়া, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান, সমিতির উপদেষ্টা আবদুল মুক্তাদির উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..