× Banner
সর্বশেষ
চট্টগ্রাম বন্দরে আর্থিক সুবিধা বাড়াতে চট্টগ্রাম পোর্ট অথরিটি –প্রাইম ব্যাংক কো-ব্র্যান্ডেড ভিসা ক্রেডিট কার্ড চালু পররাষ্ট্র উপদেষ্টার স‌ঙ্গে পাকিস্তানের হাই কমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হোম অফিস ও অনলাইন শিক্ষায় দেশের প্রথম অ্যাপভিত্তিক ডাটা বান্ডল ‘হোম কানেক্টিভিটি’ আনল বাংলালিংক লালমনিরহাট ও নওগাঁয় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন নড়াইলে ক্লাস চলাকালে শ্রেণিকক্ষের ওপরে ভেঙে পড়ল গাছ, আহত ২ তৈরি পোশাক শিল্পের মতো অন্যান্য সম্ভাবনাময় খাতেও সমান সুযোগ- সুবিধা প্রদান করা হবে; অর্থমন্ত্রী ঝিকরগাছায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা ও নানা অপকর্মের অভিযোগ: গ্রন্থাগারিক সবুজের বহিষ্কার দাবি দেশে বছরে প্রতি এক হাজার কিলোমিটার সড়কে প্রায় ৬৭ জনের মৃত্যু ঘটে উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে – পানি সম্পদ মন্ত্রী

ভালবাসার হাটে লেনদেন ভালো

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৭

আঃ জলিলঃ (শার্শা যশোরঃপ্রতিনিধি) : ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এ উপলক্ষে বাংলাদেশেও চলছে ব্যাপক প্রস্তুতি। যার প্রধান উপকরণ হরেক রঙের ফুল। আর এই ফুল সরবরাহ করছেন যশোরের গদখালী এলাকার ফুল চাষিরা।

১১, ১২ ও ১৩ ফেব্রুয়ারি ফুলের রাজধানী গদখালী বাজার থেকে লাখ লাখ পিস রজনীগন্ধা, গোলাপ, জারবেরা গেছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলায়। সব মিলিয়ে তিনদিনে গদখালীর হাটে অন্তত ১৫ কোটি টাকার ফুল বেচাকেনা হয়েছে।

ভালোবাসা দিবসে পাইকারি ফুলের শেষহাট বসে ফাল্গুনের প্রথম দিন সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে। গদখালীর ফুলহাটে গিয়ে দেখা যায়, বাজারে যেন লাল, নীল, বেগুনী, সাদা, আসমানি রঙের মেলা বসেছে। যে মেলাকে ঘিরে ফুলচাষি আর ব্যবসায়ীদের জমজমাট কর্মতৎপরতা।

গোলাপ আর জারবেরা নিয়ে আসা ঝিকরগাছা উপজেলার টাওরা গ্রামের মিন্টু হোসেন প্রতিদিন নিউজকে যানান, শুধু আজ (সোমবার) নয়। গত কয়েকদিন ধরে ফুলের চাহিদা আকাশ ছোঁয়া। এবার দামও পাচ্ছি ভালো।

সাড়ে ৭০০ লাল আর সাদা গোলাপ নিয়ে সকাল ৭টার দিকে বাজারে আসেন ঝিকরগাছা উপজেলার পটুয়াপাড়ার শাহীন মোল্লা। তিনি জানান, সপ্তাহখানেক আগেও তিনি ১০০ গোলাপ বিক্রি করেছেন সাড়ে ছয়শ’ টাকায়। কিন্তু দুই-তিনদিন ধরে ফুলের দাম বেড়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) প্রতি শ’ গোলাপ তিনি বিক্রি করেছেন সাড়ে ৯০০ টাকা দরে।

এই বাজারে দেশীয় গোলাপ, রজনীগন্ধা, গাদা ফুলের মতো পাওয়া যায় বিদেশি ফুল জারবেরা, লিলিয়াস, ওয়ান্ডি, স্টোমা, লংস্টিক রোজ। যার সবই এখন চাষ হয় গদখালী ও এর আশপাশের গ্রামে। এসব গ্রামের ফুলচাষিরা ফেব্রুয়ারি মাসে বসন্ত উৎসব, ভালবাসা দিবস ও একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে ফুলের চাষ করে থাকেন।

গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম  নিউ ফেব্রুয়ারি মাসে বেশ কয়েকটি উৎসব রয়েছে। এজন্য এসময়কে টার্গেট করে চাষিরা ক্ষেতের বিশেষ যত্ন নেন। এবার বেশ ভালো দাম পেয়েছেন চাষিরা। চলতি মাসে গদখালীর ফুলচাষিরা ১৫ থেকে ২০ কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে।

আঃজলিল


এ ক্যটাগরির আরো খবর..