× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

ভার্চুয়াল রিয়েলিটি আর্ম বানালো গুগল

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক:  অ্যালফাবেট ইনকর্পোরেশন ভার্চুয়াল রিয়েলিটি কম্পিউটিং বিভাগ নামে নতুন একটি বিভাগ চালু করেছে গুগল। গুগলের ভাইচ প্রেসিডেন্ট ক্লে বেভরকে এই বিভাগের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। এই বিভাগটি তৈরি করেছে ভার্চুয়াল রিয়েলিটি আর্ম তৈরি করেছে। নতুন এই ভার্চুয়াল রিয়েলিটির আর্মকে পরিচালনা করতেই এই দল কাজ করছে বলে জানা গেছে রি/কোডের এক প্রতিবেদনে।

ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে গুগলের অনেক মতবাদ থাকলেও এখনও পর্যন্ত পরিপূর্ণভাবে তারা এ প্রযুক্তিতে মনোনিবেশ করার কোন তথ্য প্রকাশ করেনি। গত বছরের মে মাসে প্রতিষ্ঠানটি অ্যাকশন ক্যামেরা নির্মাতা প্রতিষ্ঠান  গো প্রোর সাথে ৩৬০ ডিগ্রি ভিউ এর একটি ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস তৈরির ব্যাপারে যৌথ উদ্যোগ গ্রহণ করে। নতুন এই প্রযুক্তিটি গুগলের বিকশিত করার কথা ছিল।

গুগল আরও জানিয়েছে, নভেম্বর থেকে ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে ভার্চুয়াল রিয়েলিটি ভিডিও গুলো দেখা যাবে। ইউটিউব দর্শনকারীরা তাদের ভি আর সমর্থিত মোবাইলে অথবা গুগল কার্ডবোডে ভিডিওগুলো দেখতে পাবেন।

অকুলাস নামে ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠানকে ফেসবুক ২০১৪ সালে ক্রয় করে। প্রতিষ্ঠানটি মার্চ মাসে তাদের ভার্চুয়াল রিয়েলিটির হ্যাডসেট রিফট প্রদর্শন করবে। ইতোমধ্যে প্রি অর্ডার নেয়া শুরু হয়েছে। প্রথম সেটটির মডেল হবে কিউ ১।


এ ক্যটাগরির আরো খবর..