অবিরাম ভারী বর্ষণ অব্যাহত থাকার কারনে লামা-আলীকদমের পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানি প্রবাহ বেড়েছে মাতামুহুরী নদীতে। এ অবস্থার কারনে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার বেশিরভাগ নিচু এলাকা তলিয়ে গেছে পানিতে।
শুক্রবার ভোর থেকে শুরু হয়ে বুধবার পর্যন্ত টানা অবিরাম ভারী বর্ষণে আজ বুধবার বিকাল চারটার দিকে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হয়েছে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের চকরিয়া উপজেলার চিরিঙ্গা শাখা কর্মকর্তা (এসও) এসএম তারেক বিন সগীর।
টানা বৃষ্টিপাত অব্যাহত থাকার ফলে চকরিয়ায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। এতে উপজেলার অন্তত চারটি আভ্যন্তরিণ সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। অনেক সড়কে জনগন যোগাযোগের বাহন হিসেবে নৌকায় করে চলাফেরা করছে। উপজেলার সর্বত্রে জনদূর্ভোগ বেড়ে চলছে। ছয়দিনের ভারী বর্ষণে উপজেলার অন্তত শতাধিক গ্রাম প্লাাবিত হয়েছে। পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ এখনো পানিবন্দি রয়েছে
কক্সবাজার এর চকরিয়া অবিরাম ভারী বর্ষনে বাড়ছে জনদুভোগ:::এটা হবে হেড লাইন