× Banner
সর্বশেষ
আজ ৩ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘কৃষক কার্ড’ কিভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে ইরানে বড় হামলা আসছে, প্রয়োজনে স্থলসেনা মোতায়েন – ট্রাম্প পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের ফোনালাপ ‘পাশে থাকার জন্য’ মোদিকে ধন্যবাদ জানালেন নেতানিয়াহু নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় – মীর হেলাল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরু‌রি বিজ্ঞ‌প্তি সম্প্রীতির বন্ধনে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য মন্ত্রীর কালীগঞ্জে ৫ দিনের ব্যবধানে একই স্থানে ট্রেনে কেটে দুই যুবকের মৃত্যু পুলিশ-সাংবাদিকসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে মশাল মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

ভারত থেকে চুরির ৫০ বছর পর যুক্তরাষ্ট্রে মিলল দ্বাদশ শতকের দেবী পার্বতীর প্রতিমা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
দ্বাদশ শতকের দেবী পার্বতীর প্রতিমা

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিল নাড়ুর একটি মন্দির থেকে সনাতন ধর্মাবলম্বীদের দেবী পার্বতীর একটি প্রতিমা চুরি হয়েছিল ১৯৭১ সালে। ৫০ বছর পর সম্প্রতি একটি আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠানের নিউইয়র্ক শাখায়।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, আন্তর্জাতিক নিলাম প্রতিষ্ঠান বোনহ্যামস অকশন হাউসের নিউহয়র্ক শাখার কার্যালয়ে সন্ধান মিলেছে দ্বাদশ শতকে নির্মাণ করা কষ্টিপাথরের সেই মূর্তির।

বোনহ্যামস অকশন হাউস একটি ব্যক্তিমালিকানাধীন নিলাম প্রতিষ্ঠান, যার সদর দপ্তর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে। বিশ্বের অন্যান্য দেশের মতো যুক্তরাষ্ট্রেও এই প্রতিষ্ঠানের শাখা কার্যালয় রয়েছে।

নিউইয়র্ক পুলিশে এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তামিল নাড়ু রাজ্য পুলিশের আইডল উইং প্রতিমাটি দেশে ফিরিয়ে আনতে জরুরি কাগজপত্র প্রস্তুত করা শুরু করেছে।

গত কয়েক বছর ধরে ভারত সরকার দেশ থেকে চুরি যাওয়া বা পাচার হওয়া প্রতিমা ও প্রত্নতত্ত্ব ফেরত আনতে কাজ করছে। গত ফেব্রুয়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, ২০১৪ সালে তিনি ক্ষমতায় আসার পর থেকে ২০০টির বেশি প্রতিমা ও প্রত্নতত্ত্ব সফলভাবে ভারতে ফেরত আনা হয়েছে।

তার মধ্যে ২০২০ সালে যুক্তরাজ্য সরকার ভারতকে ব্রোঞ্জের তৈরি তিনটি ভাস্কর্য ফেরত দেয়। যেগুলো ৪০ বছরের বেশি সময় আগে তামিলনাড়ুর মন্দির থেকে চুরি গিয়েছিল।

ফেরত আনা প্রতিমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য একটি হচ্ছে ব্রোঞ্জের তৈরি হিন্দু দেবতা শিবের নৃত্যরত ‘নটরাজ’ প্রতিমা। ৯০০ বছরের বেশি আগে তৈরি করা সেই প্রতিমাটি ২০০৮ সালে ‍অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারি ৫১ লাখ ডলারে কিনেছিল।

নিউ ইয়র্কে দেবী পার্বতীর যে প্রতিমা পাওয়া গেছে, সেটি চুরি হওয়ার প্রথম অভিযোগ করা হয় ১৯৭১ সালে নাদানাপুরেশ্বরের শিব মন্দির থেকে। পরে ২০১৯ সালে মন্দিরের ট্রাস্টিরা পুলিশের কাছে প্রতিমাটি চুরি যাওয়া বিষয়ক লিখিত অভিযোগ করলে সেটির খোঁজে তদন্ত শুরু হয়।

১৯৭১ সালে ওই মন্দির থেকে পাঁচটি প্রতিমা চুরি যায়, যার মধ্যে ৫২ সেন্টিমিটার উচ্চতার ওই দেবী প্রতিমাও রয়েছে। বর্তমানে প্রতিমাটির মূল্য প্রায় দুই লাখ ১৩ হাজার মার্কিন ডলার বলে জানিয়েছে পুলিশ। বাকি ৪টি প্রতিমার হদিস এখনও পাওয়া যায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দশম শতাব্দি থেকে ১৩শ শতাব্দির মধ্যে ভারতের দক্ষিণে চোল রাজবংশের রাজত্বের শেষ অংশের সময় ওই প্রতিমাটি নির্মাণ করা হয়।

বোনহ্যামস অকশন হাউজে বিক্রির জন্য রাখা একটি প্রতিমার ছবি দেখে তামিল নাড়ু পুলিশের আইডল উইংয়ের সন্দেহ হলে তারা এ বিষয়ে একজন বিশেষজ্ঞের মতামত নেন এবং নিশ্চিত হওয়ার পর প্রতিমাটির মালিকানা দাবি করেন।

এ বিষয়ে তামিলনাড়ু পুলিশের পক্ষ থেকে বলা হয়, যেহেতু ভারত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কনভেনশন-১৯৭২’র স্বাক্ষরকারী অংশীদার, তার ভিত্তিতেই আমরা প্রতিমাটির মালিকানা দাবি করছি।

বোনহ্যামস অকশন হাউজের পক্ষ থেকে এ বিষয়ে এখন পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..