× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

ভারত থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনছে বাংলাদেশ

admin
হালনাগাদ: সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮

ভারত থেকে আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনছে বাংলাদেশ। এর মধ্যে ৩০০ মেগাওয়াট কেনা হচ্ছে সরকারি খাত থেকে। বেসরকারি পর্যায়ে কেনা হবে ২০০ মেগাওয়াট।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারি খাতের ৩০০ মেগাওয়াট সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। বাকি ২০০ মেগাওয়াট শিগগিরই আমদানি করা হবে।

পাওয়ার গ্রিড কোম্পানি (পিজিসিবি) সূত্রে জানা গেছে, সোমবার প্রথম প্রহর থেকেই ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পশ্চিমবঙ্গের বহরমপুর থেকে আন্তঃদেশীয় সঞ্চালন লাইনের মাধ্যমে কুষ্টিয়ার ভেড়ামারা জাতীয় গ্রিডে যুক্ত হবে।

তবে আনুষ্ঠানিক উদ্বোধন হবে এদিন বিকেল পৌনে ৫টায়।

নতুন ৫০০ মেগাওয়াটের ৩০০ মেগাওয়াট সরবরাহ করবে ভারতের সরকারি প্রতিষ্ঠান ন্যাশনাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট (এনটিপিসি)। এনটিপিসির সঙ্গে এরইমধ্যে পিডিবির চুক্তি সই হয়েছে।

বাকি ২০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে দেশটির বেসরকারি খাতের বিদ্যুৎ আমদানি-রফতানির জন্য নিয়োজিত প্রতিষ্ঠান পাওয়ার ট্রেডিং করপোরেশনের (পিটিসি) মাধ্যমে। পিটিসির সঙ্গে এখনও চুক্তি সই হয়নি। তাই এই বিদ্যুৎ আসতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

গত ১১ এপ্রিল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদন করে। এর আওতায় আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত স্বল্পমেয়াদে এবং ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ২০৩৩ সালের ৩১ মে পযন্ত দীর্ঘমেয়াদে বিদ্যুৎ আমদানি করা হবে।

এনটিপিসি থেকে কেনা বিদ্যুতের মূল্য হবে স্বল্পমেয়াদে প্রতি ইউনিট চার টাকা ৭১ পয়সা এবং দীর্ঘমেয়াদে ছয় টাকা ৪৮ পয়সা। পিটিসির সরবরাহ করা বিদ্যুতের ইউনিটপ্রতি দর স্বল্পমেয়াদে চার টাকা ৮৬ পয়সা ও দীর্ঘমেয়াদে ছয় টাকা ৫৪ পয়সা ধার্য হয়েছে।

২০১৩ সালে ভারত থেকে বিদ্যুৎ আমদানি শুরু হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..