× Banner
সর্বশেষ
হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ

ভারতে বাংলাদেশেরপাসপোর্ট যাত্রীদের জিম্মি করে আদায় করছে ঘুষ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

এম,এ,জলিলঃবিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের ওপারে ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগা থানার হরিদাসপুর বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে যাওয়া বাংলাদেশী যাত্রীদের নিকট থেকে ল্যাগেজ তল্লাশীর নামে যাত্রীদের জিম্মি করে আদায় করা হচ্ছে ঘুষ।কেহ টাকা দিতে অস্বীকার করলে তাকে ঘন্টার পর ঘন্টা আটকে রেখে জেলে পাঠানোর ভয় দেখানো হচ্ছে বলে ভারত থেকে ফিরে আসা অনেকে জানিয়েছেন।

ভারত থেকে ফিরে আসা বাবু দত্ত বলেন বৈধ পাসপোর্ট ভিসা নিয়ে বাংলাদেশ কাস্টমস ইমিগ্রেশন কাজ শেষ করে ভারতে প্রবেশ করার পর ব্যাগ তল্লাশী করে কিছু না পেয়ে মানিব্যাগ নিয়ে ব্যাগে থাকা ১৭ হাজার টাকা দেখে এত টাকা নেয়া যাবে না বলে জানিয়ে দেন।পরে খুব অনুরোধের পর ৫ হাজার টাকা রেখে মানিব্যাগ ফেরত দেন।

কথা হয় বরিশাল গেীরনদী বাজারের ব্যবসায়ী সুশিল এর সাথে তিনি বলেন স্ত্রী সন্তান নিয়ে ভারতে বেড়াতে যাবার কালে ভারতীয় কাস্টম পকেট চেক করে ৩২ হাজার টাকার মধ্য ৭ হাজার টাকা রেখে দেয়।প্রতিবাদ করলে পুলিশে দেওয়ার ভয় দেখাচ্ছিল।পিরোজপুর জেলার সেলিম হোসেন বলেন চিকিৎসা জন্য ভারত গিয়ে ছিলাম ফেরার সময় ভারতীয় কাস্টম জোর করে ৩শ টাকা নিয়ে নিল তারা কোন কথায় শোনে না।

শায়লা খাতুন নামে একযাত্রী জানান ভারত থেকে ফেরার সময় ৬হাজার ভারতীয় রুপি ছিল সেটাতো নিল আবার বাংল ১ হাজার টাকা দিতে হল। বেনাপোল আমদানী রপ্তানী কারক কামাল হোসেন বলেন বেনাপোল দিয়ে কোলকাতা দূরত্ব কম হওয়াতে এ পথ দিয়ে ব্যবসায়ী,চিকিৎসা ও ভ্রমন করার জন্য সবাই যেতে চায় কিন্ত বর্তমানে ভারতীয় কাস্টম কর্তৃক যে ভাবে বাংলাদেশী পাসপোর্ট যাত্রী হয়রানী হচ্ছে সেটা খুব দূঃখ জনক।

ভারতীয় কাস্টম কর্তৃক বাংলাদেশী যাত্রী হয়রানীর ব্যাপারে বেনাপোল চেকপোষ্ট আন্তজাতিক কাস্টমসের রাজস্ব কর্মকর্তা আজিজুল ইসলাম জানান,ভারতীয় চেকপোষ্ট কাস্টমসে বাংলাদেশী পাসপোর্ট যাত্রী হয়রানী হচ্ছে কেহ অভিযোগ করেনি।অভিযোগ পেলে তাদেরকে আমরা জানাতে পারি।


এ ক্যটাগরির আরো খবর..