× Banner
সর্বশেষ
তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী

মোঃশহিদুজজামান উজ্জ্বল শার্শা প্রতিনিধি

ভারতে পাচার হওয়া ৬ নারী বেনাপোলে হস্তান্তর 

Kishori
হালনাগাদ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
ভারতে পাচার নারী

ভাল কাজের প্রলোভনে ভারতে পাচারের শিকার ৬  বাংলাদেশি নারীকে ৫ বছর পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটে ফেরত পাঠিয়েছে  ভারতীয় পুলিশ।
বুধবার  (৯ এপ্রিল ) বিকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা নারীরা হলেন, আনজু খাতুন,রাশিদা বেগম,ইয়াসমিন খাতুন,রজিনা পারভিন, তাছলিমা খাতুন,শারমিন আক্তার,যশোর ও মাগুরাসহ  বিভিন্ন জেলায় তাদের বাড়ি।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিলুল্লাহ জানান,ভারতে পাচার হাওয়া বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্টথানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।সেখান থেকে তাদের আইনী সহয়তা দিতে জাস্টিন এন্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা গ্রহন করবে।
মানবাধিকার সংস্থ্যা জাস্টিন এন্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রামার অফিসার আব্দুল মুহিত হোসেন জানায়, ভাল কাজের প্রলোভনে পড়ে এরা  দালালদের মাধ্যমে বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়। সেখানে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে  ভারতীয় পুলিশের হাতে আটক হয়। পরে পুলিশ আদালতে সোপর্দ করলে ভারতীয় মানবাধিকার সংস্থ্যা কাজবুজি জিআইসি সেল্টারহোম নামে একটি সংস্থা তাদের ছাড়িয়ে সেল্টার হোমে রাখে। পরে দুই দেশের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে এরা দেশে ফেরার সুযোগ পায়।


এ ক্যটাগরির আরো খবর..