× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

ডেস্ক

ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত, কয়েক জওয়ান বন্দি দাবি পকিস্তানের

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ মে, ২০২৫
ভারতের যুদ্ধবিমান ভূপাতিত

পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯ টি জঙ্গিঘাঁটি লক্ষ্য করে ভারতের ‘অপারেশন সিঁদুর’ হামলায় পাঁচটি ভারতীয় বিমানকে গুলি করে নামানো হয়েছে। কয়েকজন ভারতীয় সেনা জওয়ানকেও বন্দি করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। পালটা ফুঁসে উঠে যুদ্ধের হুঙ্কার দিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

ব্লুমবার্গ এর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজ মহম্মদ আসিফ জানিয়েছেন, পাঁচটি ভারতীয় বিমানকে গুলি করে নামানো হয়েছে। কয়েকজন ভারতীয় সেনা জওয়ানকেও বন্দি করা হয়েছে বলে দাবি করা হয়েছে। পালটা ভারতকে কটাক্ষ করে পাক প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য, “এই শত্রুতাপরায়ণ আচরণ বন্ধ হলে আমরা নিশ্চয়ই ভারতের সঙ্গে কথা বলব। আমরা চাইনা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাক। কিন্তু ভারতের তরফে শত্রুতাপূর্ণ আচরণ বজায় থাকলে আমাদের জবাব দিতে হবে’। যদিও ভারতের তরফে বলা হয়েছে, বায়ুসেনার যতজন জওয়ান অপারেশনে অংশ নিয়েছিলেন সকলে সুরক্ষিত রয়েছেন।

হামলায় নিহতদের রিপোর্ট প্রকাশ পাকিস্তানের: রিপোর্ট অনুযায়ী, পাক সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ জানিয়েছেন, ভারত ৬ জায়গায় হামলা চালিয়েছে। এতে ৮ জন নিহত হয়েছে। পঞ্জাবের প্রদেশের পূর্ব আহমেদপুরে ৫ জন সাধারণ নাগরিক এবং অন্যত্র আরো ৩ জন নিহত হয়েছে বলে দাবি মুখপাত্রের। ৩৮ জন আহত হয়েছে হামলায়। BBC র রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানের তথ্য বিষয়ক মন্ত্রী আত্তাউল্লাহ তারার মন্তব্য করেছেন, ভারত ‘সীমা ছাড়িয়ে গিয়েছে’।

বন্ধ করা হচ্ছে বিমানবন্দর: কিছু কিছু ভারতীয় বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, কাশ্মীর এবং রাজস্থান, পঞ্জাবের মতো কয়েকটি রাজ্যে উড়ান বাতিল করা হয়েছে। উত্তর ভারতের ধর্মশালা, লেহ, জম্মু, শ্রীনগর, অমৃতসরের মতো জায়গায় বিমানবন্দর বন্ধ করা হয়েছে বলে ঘোষণা করেছে স্পাইসজেট।

উল্লেখ্য, পহেলগাঁওয়ের হত্যা লীলার ১৫ দিনের মাথায় পালটা প্রত্যাঘাত করল ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়, কিছুক্ষণ আগে ভারতীয় সেনা ‘অপারেশন সিঁদুর’ প্রয়োগ করেছে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘাঁটি গুলি থেকেই ভারতে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করা হয়েছিল। মোট ৯ টি জায়গায় আঘাত হানা হয়েছে।’ বিবৃতিতে আরো বলা হয়েছে, এই প্রত্যাঘাত ছিল ‘সুনির্দিষ্ট’। পাক সেনাবাহিনীর কোনো ক্যাম্পে আঘাত করা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..