× Banner
সর্বশেষ
টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ

ডেস্ক

ভারতের যে কোনও দুঃসাহসের দ্রুত জবাব দেওয়া হবে -পাকিস্তান সেনাপ্রধান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২ মে, ২০২৫
দুঃসাহসের দ্রুত জবাব

ভারত পাকিস্তানে হামলা চালালে তাঁরা হাত গুটিয়ে বসে থাকবেন না। ভারতের যে কোনও দুঃসাহসের দ্রুত জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির।

১ মে বৃহস্পতিবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে টিলা ফিল্ড ফায়ারিং রেঞ্জে (টিএফএফআর) ‘এক্সসারসাইজ হ্যামার স্ট্রাইক’-এর মহড়া পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি।

পহেলগামের হামলার প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার পরেই ভারতের বিরুদ্ধে সুর চড়ালেন পাকিস্তানের সেনা প্রধান।

পাকিস্তানের সেনা প্রধান জানিয়েছেন, তাঁরা আঞ্চলিক শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। তবে জাতীয় স্বার্থ রক্ষায় তাঁদের প্রস্তুতি এবং সংকল্প চূড়ান্ত। ভারত পাকিস্তানে হামলা চালালে তাঁরা হাত গুটিয়ে বসে থাকবেন না বলেও জানিয়েছেন তিনি। সামরিক মহড়া পরিদর্শনে গিয়ে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, ‘এই ক্ষেত্রে কোনও অস্পষ্টতা থাকা উচিত নয় । ভারতের যে কোনও সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় এবং উপযুক্ত জবাব দেওয়া হবে।’


এ ক্যটাগরির আরো খবর..