× Banner
সর্বশেষ
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী – প্রধানমন্ত্রী সাতক্ষীরায় তিনদিন ব্যাপি ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদক ও তামাকজাত দ্রব্যের বিস্তার রোধে সচেতনতা সৃষ্টির তাগিদ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে আটক ৮ ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক হজক্যাম্পে চালু হয়েছে লাগেজ র‌্যাপিং সেবা বক্সার সৈয়দ মহিউদ্দিন আহমেদের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর গভীর শোক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিবস আজ, ১৪ কোটি মানুষ পাচ্ছে রেশন-ব্যাগ

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/PM-Modi-birth-day.jpg

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭১তম জন্মদিবস আজ। এই বছর আবার মোদীর লাগাতার ২০ বছর ধরে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসাবে ক্ষমতায় থাকাও পূর্ণ হচ্ছে।  ফলে এবার মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি মেগা-ইভেন্টের পরিকল্পনা করেছে। দেশজুড়ে বিলি করা হবে রেশনের সমগ্রী সহ ব্যাগ। ব্যাগের উপরে থাকবে নরেন্দ্র মোদীর ছবি। লেখা থাকবে ‘থ্যাংক ইউ মোদী’। কারণ, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্রকল্পে তিনি গরিব মানুষকে প্রতি মাসে বিনা পয়সায় দানাশস্য দেন। এই দিনে মেগা ইভেন্ট হিসাবে গরিবদের দেয়া হবে ১৪ কোটি রেশন-ব্যাগ।

প্রতি পরিবার থেকে একজনকে এই ব্যাগ দেয়া হবে। মোট দেয়া হবে ১৪ কোটি মানুষকে। প্রতি পরিবারে চারজন সদস্য ধরলে ৫৬ কোটি গরিব মানুষের কাছে মহানুভব মোদী ও বিজেপি-র বার্তা যাবে। উত্তর প্রদশেই ২৭ হাজার বুথে এই রেশন ব্যাগ বিলি হবে।

মোদীজীর জন্মদিনে বিজেপি-র পরিকল্পনা

২০ দিন ধরে চলবে এই কর্মসূচি। যার নাম দেয়া হয়েছে ‘সেবা ও সমর্পণ কর্মসূচি’। মোদীর ৭১তম জন্মদিবস তাই দেশের ৭১টি নদী পরিস্কার করবেন বিজেপি কর্মীরা।  বিশেষ নজর থাকবে উত্তর প্রদেশের উপর।  আগামী ২ অক্টোবর গান্ধীজির জন্মদিনে দেশজুড়ে চলবে বিশেষ সাফাই অভিযান।

এছাড়া যুব বিজেপি-র কর্মীরা রক্তদান করবেন। নারী বিজেপি কর্মীরা বিভিন্ন মহল্লা ও হাসপাতালে গরিবদের ফল ও খাবার দেবেন।  বিভিন্ন বুথে মানুষদের জড়ো করে পাঁচ কোটি ‘থ্যাংক ইউ মোদী’ পোস্টকার্ড পঠানো হবে প্রধানমন্ত্রীর কাছে। প্রতিটি রাজ্যের প্রচুর জায়গায় বসবে আলোচনাচক্র। সেখানে মোদীর শাসনে কীভাবে দেশ এগিয়েছে, তা নিয়ে আলোচনা হবে।

প্রতিটি শহরের গুরুত্বপূর্ণ জায়গায় মোদীর ছবি দিয়ে পোস্টার, ব্যানার লাগানো হবে। পুরো কর্মসূচি পালনের দায়িত্বে থাকবেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা। তিনি বিজেপি নেতাদের কাজ ভাগ করে দিয়েছেন। দলের সাধারণ সম্পাদক অরুণ সিং চিঠি পাঠিয়েছেন বিভিন্ন রাজ্যে দলের নেতাদের কাছে। কাকে কী করতে হবে, সেসব বিস্তারিত পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে। প্রতিটি কর্মসূচির বিস্তারিত ভিডিও রেকর্ডিং থাকবে। সামাজিক মাধ্যম ভরিয়ে দেয়া হবে এই কর্মসূচির প্রচারে ও সাফল্যের কাহিনিতে। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত বিপুল খরচ করে বিজেপি সারা দেশে মোদী-ঝড় তুলে দেবে।


এ ক্যটাগরির আরো খবর..