× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৭তম জন্মদিন আজ

admin
হালনাগাদ: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬

কুসুম কান্তি বিশ্বাস, কোলকাতাঃ আজ শনিবার ১৭ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৬৭তম জন্মদিন। জন্মদিনের সকালে গুজরাটের গান্ধীনগরে গিয়ে মা হীরা বাইয়ের পা ছুঁয়ে আর্শীবাদ নিয়ে দিন শুরু করলেন তিনি। সাথে ছিল না কোনো নিরাপত্তারক্ষী বা প্রশাসনিক কর্মকর্তা। প্রত্যেক বছরের মতো এবারও মায়ের কাছ থেকে উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী। বেশ খানিকক্ষণ মায়ের সঙ্গে কাটান তিনি।

গতকাল রাতেই আহমেদাবাদে পৌঁছেন মোদী। এয়ারপোর্টেই তাকে শুভেচ্ছা জানান গভর্নর ওপি কোহলি, মুখ্যমন্ত্রী বিজয় রূপানিসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। সেখানে উপস্থিত ছিলেন দলের কয়েকশ’ কর্মী। দলীয় সদস্যদের ধন্যবাদ জানান মোদী। রাতে ছিলেন গান্ধীনগরে রাজভবনে। প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার গুজরাটে পা রাখলেন মোদি।


এ ক্যটাগরির আরো খবর..