× Banner
সর্বশেষ
আজ ১০ মার্চ (২৫ ফাল্গুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১০ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সার্টিফিকেটনির্ভর নয়, চাই কর্মমুখী শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করছে সরকার -প্রবাসী কল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক ভূমিকম্প উদ্ধার অভিযানে ঢাকা মহানগরে ১ লাখ স্বেচ্ছাসেবক তৈরি করা হচ্ছে -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী

ডেস্ক

ভারতের ধ্বংস করা মুরিদকের মরকজ তৈবায় তৈরি হচ্ছে লস্কর জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প

Kishori
হালনাগাদ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
লস্কর জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প

বাহওয়ালপুর, মুরিদকে- কোথাও কোনও জঙ্গিঘাঁটি ছিল না, পাকিস্তানের এমন দাবিকে নস্যাৎ করে দিয়ে লস্কর ই তৈবার কমান্ডার কাসিম বলেছেন মুরিদকেতে যেখানে মরকজ তৈবা ধ্বংস করেছে ভারত, সেখানেই নতুন করে শিবির তৈরি হচ্ছে।

 সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। সেখানে লস্কর ই তৈবার কমান্ডার কাসিম একের পর এক বিস্ফোরক দাবি করেছে।

পাকিস্তানের পাঞ্জাবে শেখপুরা জেলায় রয়েছে মুরিদকে শহর। সেখানেই ভারতের হামলায় ধ্বংস হয়ে যাওয়া লস্কর জঙ্গি প্রশিক্ষণ ক্যাম্প নতুন করে তৈরি করা হচ্ছে বলে জানানো হয়েছে সেই ভিডিয়োয়। সেখানে ওই জঙ্গি কমান্ডার বলছে, নতুন করে তৈরি হচ্ছে। আগের চেয়েও বড় মসজিদ হবে এখানে। তবে জঙ্গি প্রশিক্ষণ থেমে নেই, সেটাও ওই জঙ্গি কমান্ডারের কথায় স্পষ্ট। ধ্বংসস্তূপের মধ্যে একাধিক জঙ্গি ও শিক্ষার্থী জঙ্গি (মুজাহিদিন ও তালাবা) প্রশিক্ষণ নিচ্ছে বলে দাবি করেছে। ওই জঙ্গি কমান্ডারেরই আরও একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে ওই জঙ্গি কমান্ডার পাকিস্তানের তরুণদের মরকজ তৈবায় যোগ দিতে আহ্বান করেছে।

৭ মে ভারতের অপারেশন সিঁদুরে ধ্বংস হয়েছিল মুরিদকের মরকজ তৈবা। ভারতের দাবি ছিল মুরিদকের যেখানে হানা দেওয়া হয়েছিল, সেটা লস্কর ই তৈবার হেডকোয়ার্টার। কিন্তু পাকিস্তান কখনও সেটা স্বীকার করেনি। তাদের দাবি ছিল, সেখানে কোনও জঙ্গি ঘাঁটি ছিল না। পাকিস্তানের সেই দাবিকেই নস্যাৎ করে দিল লস্কর ই তৈবার কমান্ডার কাসিম।


এ ক্যটাগরির আরো খবর..