বিশেষ প্রতিবেদকঃ ভারতের জম্মু ও কাশ্মীরে দুটি কথিত বন্দুকযুদ্ধে ৮ সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা সন্ত্রাসী তৎপরতায় জড়িত বলে দাবি দেশটির সেনাবাহিনীর। অনন্তনাগ ও সোপিয়ান এলাকায় সন্ত্রাসীদের অবস্থান জানতে পেরে অভিযান চালায় সেনারা।
সোপিয়ান অভিযানে নিহত হয় ৭ সন্ত্রাসী। আটক হয় একজন। অভিযানে দুই সেনা সদস্য আহত হয়েছেন।
রোববার সকালে দিয়াগ্রাম এলাকায় চালানো অভিযানে এক সন্ত্রাসী নিহত হয় একজনকে আটক করা হয়। নিরাপত্তার স্বার্থে বানিহল এবং শ্রীনগরের মধ্যকার ট্রেন চলাচল সাময়িক বন্ধ করে কর্তৃপক্ষ।
সহিংসতার শঙ্কায় কাশ্মীরের দক্ষিণাঞ্চলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সম্প্রতি কাশ্মীরের দক্ষিণাঞ্চলে সন্ত্রাসীদের তৎপরতা বেড়ে যাওয়া সতর্ক অবস্থান নেয় সেনাবাহিনী। গত তিন দিনে দুই জন পুলিশ কর্মকর্তা নিহত হয়।



