× Banner
সর্বশেষ
পাঁচ দিনের সফরে তুরস্কে গেলেন সেনাপ্রধান নড়াইলে ছুরিকাঘাতে যুবক হত্যা রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত তাঁতশিল্পের উন্নয়নে প্রান্তিক তাঁতিদের মতামতকে গুরুত্ব দিচ্ছে সরকার  – বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ

ভারতীয় ট্রেনটি পার্বতীপুর রেলস্টেশনে এসে পৌঁছে।

admin
হালনাগাদ: শনিবার, ১৯ মার্চ, ২০১৬

ভারত থেকে ‘শুভেচ্ছা স্বরূপ’ পাঠানো দুই হাজার ২শ’ মেট্রিক টন গ্যাস অয়েল (ডিজেল) বহনকারী ট্রেনটি দিনাজপুরের পার্বতীপুরে এসে পৌঁছেছে।

শনিবার (১৯ মার্চ) ভোর পৌনে ৫টায় ৪২টি তেলবাহী ট্যাংকার নিয়ে ভারতীয় ট্রেনটি পার্বতীপুর রেলস্টেশনে এসে পৌঁছে।

পার্বতীপুর রেলস্টেশন মাস্টার জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান- বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি পণ্য সংরক্ষণাগার পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে দুপুর ১২টার দিকে গ্যাস অয়েলবাহী ট্রেনটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।

এ সময় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এমপি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধণ শ্রিংলা এবং বিপিসি’র চেয়ারম্যান মাহমুদ রেজা খান প্রমুখ।

বাংলাদেশের উদ্দেশ্যে বৃহস্পতিবার (১৭ মার্চ) ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে ৪২টি তেলবাহী ট্যাংকার নিয়ে গ্যাস অয়েলবাহী ট্রেনটি রওনা দেয়। ভারতের জ্বালানি ও প্রাকৃতিক গ্যাসসম্পদ মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতে ট্রেনটি যাত্রা করে।

গত বছরের এপ্রিলে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) ও বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মধ্যে স্বাক্ষরিত ন্যায্যতার ভিত্তিতে সমঝোতা স্মারকের অংশ হিসেবে নামমাত্র মূল্যে এ গ্যাস অয়েল বাংলাদেশে পাঠানো হয়। চুক্তি অনুযায়ী এনআরএল’র শিলিগুড়ি মার্কেটিং টার্মিনাল থেকে বিপিসির পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো পর্যন্ত ১৩০ কিমি. ইন্দো-বাংলা ফ্রেন্ডশিপ পাইপলাইন (আইবিএফএল) স্থাপন করা হবে।

পাইপলাইন স্থাপন না হওয়া পর্যন্ত পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে রেলপথেই জ্বালানি তেল নিয়ে আসা হবে।


এ ক্যটাগরির আরো খবর..