× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ভাতিজার আখ ক্ষেত নষ্ট করল চাচা

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চাচা ইসমাইল হোসেনের বিরুদ্ধে বিষ প্রয়োগ করে ভাতিজা আফতাব উদ্দিনের আখ ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে।

গত শুক্রবার রাত ৯টায় ওই উপজেলার এটলা গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার এটলা গ্রামে আফতাব উদ্দিন ৮০ নম্বর খতিয়ানের ২৪৭ নম্বর দাগের প্রায় ৫০ শতক জমি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছে। ২০১১ সালে জমিটি নেয়ার পর থেকে তিনি চাষাবাদ করে আসছেন। এবছর তিনি সুগার মিলের কাছ থেকে ঋণ নিয়ে ওই জমি আখ চাষ করেন।

এদিকে আফতাব উদ্দিনের চাচা ইসমাইল হোসেন ওই জমিটি নিজের দাবি করেন। এ নিয়ে চাচা ইসমাইল হোসেন ও ভাতিজা আফতাব উদ্দিনের মাঝে প্রায় সময় বাক-বিতন্ডার সৃষ্টি হয়। পূর্ব শত্র“তাবসত শুক্রবার রাত ৯টায় চাচা ইসমাইল হোসেন ওই ৫০ শতক জমির আখ ক্ষেতে বিষ প্রয়োগ করে নষ্ট করে। এ ব্যাপারে আফতাব উদ্দিন রাণীশংকৈল থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

আফতাব উদ্দিন বলেন, তিনি সুগার মিলের কাছে ঋণ নিয়ে আখ ক্ষেত চাষ করেন। কিন্তু তারই চাচা বিষ প্রয়োগ করে তার ক্ষেত নষ্ট করেছেন। এতে তাঁর প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানার উপ-পরিদর্শন শওকত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..