× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

ভাঙ্গায় ৩ শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এর অভিযোগ

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদক:  ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া ব্রাম্মণকান্দা এ.এস একাডেমীর প্রধান শিক্ষক মোঃ আব্দুল সালাম মিয়াসহ তিন শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আলমগীর কবির ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ দিয়েছেন।

অভিভাবক সদস্য মোঃ আলমগীর কবির বলেন, ব্রাম্মণকান্দা এ.এস একাডেমীর তহবিল হইতে কয়েক বছরে সুকৌশলে ডাবল ডাবল ভাউচার দিয়ে ৬ লাখ ২৪ হাজার ১৫৫ টাকা তুলে নেয় প্রধান শিক্ষক মোঃ আব্দুল সালাম মিয়া। এছাড়াও সহকারী ক্রীড়া শিক্ষক এমএম শাহিদুর রহমান বাবু স্কাউট ফি বাবদ ডাবল ভাউচার করে ১৫ হাজার ৩৫০ টাকা ও সহকারী প্রধান শিক্ষক এনামুল কবির চার বছরে আয়ব্যায় হিসাবের ফ্লুইড দিয়ে কাটাকাটি করে লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন। উক্ত বিদ্যালয়ের ৩ সদস্য অডিট কমিটি ম্যানেজিং কমিটির কাছে রিপোর্ট প্রতিবেদন জমা দিলে এই তথ্য বেড়িয়ে আসে। এবিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

প্রধান শিক্ষক আব্দুল সালাম সাংবাদিকদের বলেন, সদস্যরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

অত্র বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া বলেন, আমি দায়িত্ব নেওয়ার পরে শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিগণ বিদ্যালয়ের বিগত কয়েক বছরের আয়-ব্যায়ের হিসাব নেওয়ার জন্য আমার কাছে আবেদন করেন। এরই প্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট অডিট কমিটি গঠন করে তাদেরকে প্রতিবেদন জমা দিতে বলা হয়। অডিট প্রতিবেদনে দেখা যায় যে, বিগত কয়েক বছরের আয়-ব্যায়ের হিসাবে গড়মিল রয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ আহমেদ জামশেদ বলেন, পুকুরিয়া বাম্মণকান্দা এ.এস একাডেমীর বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..