ভ্রাম্যমান প্রতিনিধিঃ ভাকুর্তা (সাভার) থানা এলাকাবাসী হতে জানা গেছে ভাকুর্তার প্রাক্তন মেম্বার আঃ রশিদ মিয়া নাকি একাত্তরের যুদ্ধের সময় রাজাকার ছিল। বর্তমানে আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে তাহার দলবল নিয়ে এলাকায় চরমভাবে নির্যাতন রাহাজানি, ভূমি দস্যুতা ও ডাকাতি লুটপাট করে চলছে।
ভাকুর্তা (সাভার-ঢাকা) এলাকার লোকজন আঃ রশিদ মিয়া এর ভয়ে মুখ খুলতে চায় না। আঃ রশিদের পিতার নাম-মৃত নন্দু মিয়া, ঠিকানা-কাইশারচর, থানা-সাভার (ভাকুর্তা), জেলা-ঢাকা, তাহার বাহিনী (১) ওসমান (বি.এন.পি নামধারী), পিতা-মৃত জয়নাল আবেদীন, (২) হানিফ, পিতা-অজ্ঞাত, (৩) আশরাফ উদ্দিন, পিতা-অজ্ঞাত, (৪) মেম্বার আজিজ (ডাকাত), ঠিকানা-খাগুরিয়া, থানা-সাভার, ঢাকা, (৫) জয়দেব, পিতা-অজ্ঞাত, ঠিকানা-হিন্দু ভাকুর্তা, থানা-সাভার, ঢাকা, (৬) রজেশ দাস (পুচু), পিতা-অজ্ঞাত, ঠিকানা-হিন্দু ভাকুর্ত, থানা-সাভার, ঢাকা।
উক্ত আঃ রশিদ মিয়া ও তাহার সন্ত্রাসী বাহিনীসহ এলাকায় আধিপত্য বিরাজ করিয়া ভাকুর্তা এলাকার হিন্দু সম্প্রদায়ের জমি-জমা জোরপূর্বক ভয়ভীতি দেখাইয়া নিয়া যাচ্ছে ও হিন্দু মেয়েদেরও নির্যাতন করে আসছে এবং দুর্বল মুসলমান লোকদেরও অত্যাচার-অনাচার করে আসছে।
সরেজমিনে গিয়ে দেখা গেল যে আঃ রশিদ এর নাম জিজ্ঞাসা করলে এলাকার লোকজন তাহার ভয়ে মুখ খুলতে চায় না। তবে ভাকুর্তার বটতলা বাজারের চা-এর দোকানে গিয়ে বসে লোকজনদের কাছে তাহার অপর্কীতির কথা শুনতে পাই। আঃ রশিদ নাকি জোর করে একটি হিন্দু মেয়েকেও নাকি বিবাহ করেছে। আর এলাকায় ডাকাতি লুণ্ঠনের সঙ্গে জড়িত এবং বিশেষ করে স্বাধীনতা যুদ্ধেও নাকি প্রচুর লুটতরাজ ও লোকজনকে নাজেহাল করেছে।
উক্ত বিষয়টি আরও গভীর ভাবে তদন্ত করলে হয়তো আঃ রশিদ মিয়ার মুখোশ বেরিয়ে পড়বে। আঃ রশিদ মিয়া কে? এবং কি তাহার পরিচয়, সে কি স্বাধীনতা যুদ্ধে রাজাকার ছিল কিনা? পাকিস্তানীদের ধূসর ছিল কি না? বর্তমানে ভূমি দস্যু কিনা? লুণ্ঠনকারী কিনা? সাভার ভাকুর্তা এলাকার লোকজন চা স্টলে বসে একে অপরের সহিত আঃ রশিদ মিয়ার অপকৃতির কথা গুনগুনিয়ে বললো। যদি বিষয়টি সত্যি হয় তবে সরেজমিনে তদন্ত পূর্বক এলাকার জনগণকে সাথে নিয়ে উক্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করে আঃ রশিদকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে হয়তো সব তথ্য বেরিয়ে আসবে।