× Banner
সর্বশেষ
মধুখালীতে কথিত দুই সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন, চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ ভয়াবহ আগুনে কামারখালী বাজারের মুদি দোকান পুড়ে ছাই, ১০লক্ষ টাকার ক্ষতি দেশের সব স্কুল-কলেজে বৈসাবি, চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখে ৩ দিনের ছুটি ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যুতে নিন্দা শান্তি আলোচনার আগে ইজরায়েলের সতর্কবার্তা শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে পুনরায় হামলা -ট্রাম্প আজ শনিবার (১১ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১১ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর

ভবিষ্যতের পেশা হতে যাচ্ছে ইন্টারনেট নিরাপত্তার জ্ঞান -ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

admin
হালনাগাদ: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

ইন্টারনেটের নিরাপত্তা বিষয়ক জ্ঞান কেবল ব্যক্তিগত প্রয়োজনেই নয়, ডিজিটাল নিরাপত্তার জন্য এটি একটি পেশা হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি ইন্টারনেট নিরাপত্তা বিষয়ক প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম চালুর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী আজ ঢাকায় অ্যাট বাংলাদেশ আয়োজিত সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ ২০১৯ শীর্ষক প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জ্ঞান ভাণ্ডার হিসেবে জ্ঞান আহরণের জন্য ইন্টারনেট ব্যবহার করার বিকল্প নেই। কিন্তু মনে রাখতে হবে ইন্টারনেট প্রতিমূহুর্তে বিপদের কারণও হতে পারে। এই জায়গায় যত্নবান হতে হবে। মোস্তাফা জব্বার বাংলাদেশে ইন্টারনেট প্রসারের বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, ২০০৮ সালে  দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল মাত্র ৮ লাখ। গত এগারো বছরে তা ১০ কোটি অতিক্রম করেছে।

অনুষ্ঠানে মন্ত্রী প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উল্লেখ্য দেশের ৫০টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান সাইবার সিকিউরিটি চ্যালেঞ্জ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..