× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

ভবতরী বই-এর মোড়ক উন্মোচন

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০

অমর একুশে বই মেলা সোহরাওয়ার্দী উদ্যানে ১৯ ফেব্রুয়ারি বিকেলে মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সদস্য গীতিকার ও সুরকার মোঃ শাহজাহান খান রচিত ইসলামী হামদ ও নাতে রাসূল (সাঃ) এবং ভক্তিমূলক গান সম্বলিত গ্রন্থ ‘ভবতরী’ এর মোড়ক উন্মোচন করেন, সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি।
এসময় সাবেক অতিরিক্ত সচিব ড. নাসির উদ্দিনসহ দেশবরেণ্য কবি-সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাশেদ খান মেনন এমপি বলেন, মোঃ শাহজাহান খান রচিত বই  ‘ভবতরী’-তে অন্তর্ভূক্ত গানগুলো মানুষের মানবিক গুণাবলি উজ্জীবিত করবে। মানবিক মূল্যবোধ উন্নয়নে এই বইয়ের প্রতিটি গান সহায়ক হিসেবে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
তিনি বইটির ব্যাপক প্রচার, প্রসার কামনা করে আরো বলেন, বর্তমান সমাজে সর্বত্র নৈতিকতার অবক্ষয় হচ্ছে, ফলে এই বইটি এই সময়ের জন্য নৈতিকতা উন্নয়ন সংরক্ষণে অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করবে। উল্লেখ্য যে, গীতিকার মোঃ শাহজাহান খান বঙ্গবন্ধু গবেষণা পরিষদের একজন অন্যতম সদস্য। এছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে সংশ্লিষ্ট রয়েছে।
তিনি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। শৈশব থেকে তিনি লেখালেখি করে আসছেন। ইতিপূর্বে তার আরো দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে।
এছাড়াও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের বই মেলায় মোঃ শাহজাহান খানের ‘বঙ্গবন্ধু আমাদের গর্ব, আমাদের অহংকার’ শিরোনামে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ হতে গবেষণামূলক একটি বই প্রকাশিত হচ্ছে। তিনি অসংখ্য ইসলামিক গানের সুরকার ও গীতিকার হিসেবে ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..