× Banner
সর্বশেষ
মির্জা আব্বাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি জ্ঞানের আলোয় সমাজকে আলোকিত করার আহ্বান – সংস্কৃতিমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চিকিৎসা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর ও ক্যাম্পাস উদ্বোধন করলেন সেনাপ্রধান বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে-বাণিজ্যমন্ত্রী পবিত্র লাইলাতুল কদরে বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে পশ্চিমবঙ্গে দু’দফায় ভোট – ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল, গণনা ৪ মে

ডেস্ক রিপোর্টার

বয়স নিয়ে আলোচনা সত্ত্বেও আবারো নির্বাচন করবেন বাইডেন

Dutta
হালনাগাদ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
joe byden

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্র ধ্বংস করতে চান, এ কারনে আবারো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন জো বাইডেন। যদিও তার বয়স ইস্যুটি হরহামেশাই আলোচনার বিষয় হয়ে ওঠে।

জো বাইডেন (৮০) আমেরিকার এ যাবতকালের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। তাই তার বয়স নিয়ে আলোচনার বিয়য়টি সম্পর্কে তিনি জানেন বলেও উল্লেখ করেছেন।
বাইডেন সাধারণত বয়স নিয়ে কোন কথা বলেন না। তবে সোমবার নিউইয়র্কে ব্রডওয়ে থিয়েটারের তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইউক্রেন ও কভিড-১৯ সংকটের মতো সমস্যা সমাধানে তার অভিজ্ঞতা সহায়ক হয়েছে।

বাইডেন বলেন, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি কারণ গণতন্ত্র ঝুঁকিতে আছে। ডোনাল্ড ট্রাম্প ও তার এমএজিএ রিপাবলিকানরা আমেরিকার গণতন্ত্রকে ধ্বংস করতে বদ্ধপরিকর। ডেমোক্রেট এই নেতা আরো বলেন, তিনি স্বৈরশাসকদের কাছে মাথা নোয়াবেন না।

তিনি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, তার মেক আমেরিকা গ্রেট এগেইন(এমএজিএ) শ্লোগানটি রুশ প্রেসিডেন্ট ভ্দিলামির পুতিনের মতোই। উল্লেখ্য, মতামত জরিপে দেখা গেছে, আমেরিকান ভোটাররা আগামী নির্বাচনে বাইডেনের বয়স নিয়ে উদ্বিগ্ন।


এ ক্যটাগরির আরো খবর..