× Banner
সর্বশেষ
প্রাইভেটকারে তল্লাশি, ১৬ হাজার ইয়াবা ও দুই নারীসহ আটক ৪ কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাসহ ১৩ জনকে হত্যার হুমকি যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী বিরোধীদের সমালোচনার মাঝেও মোদীর পাশে NDA শরিকরা, প্রশংসায় পবন কল্যাণ ও নাইডু এমবিউমোর জোড়া গোলে স্ন্যাপড্রাগন কাপ জিতল ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টারের কাছে ট্রফি হারাল সিটি যেসব এলাকায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ৩ অঞ্চলের নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ২ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ আগস্ট (১৬ শ্রাবণ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে মেহেন্দীগঞ্জে উদ্ধার হওয়া ২৮টি বেওয়ারিশ গরু নিলামে বিক্রি সাশ্রয়ী ও নিরাপদ হজ ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করছে সরকার – বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ

বড় ভাবী ও আপন ছোট দেবর ঝিনাইদহ-৪ থেকে কিনলেন আ’লীগের দলীয় মনোনয়ন ফরম

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
jhinaidaha

নৌকার টিকিট পেতে এবার ঝিনাইদহ-৪ আসনে একই পরিবার থেকে বড় ভাবী ও ছোট দেবর কিনেছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম। এরা হলেন- ঝিনাইদহ-৪ আসনের সাবেক সাংসদ মরহুম আব্দুল মান্নানের সহধর্মিনী কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম আরা মান্নান ও তারই ছোট দেবর বঙ্গবন্ধু পরিষদ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ খোকন। এ নিয়ে দলীয় নেতা কর্মী ও এলাকায় সাধারন মানুষের মধ্যে আলোচনা এখন টক অব দ্যা টাউনে পরিনত হয়েছে।

জানা গেছে, দ্বাদশ সংসদ নির্বাচনের তফশীল ঘোষনার পর থেকেই ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিভিন্ন দলের প্রার্থীতা নিয়ে শুরু হয় তোড়জোর। ইতিমধ্যে গত ১৮ নভেন্বর থেকে আওয়ামীগ তাদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিতরন করে। সর্বশেষ এ আসনে আ’লীগের থেকে ১৪ জন প্রার্থী দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন। এদের মধ্যে এক পরিবার থেকেই মনোনয়ন ফরম তুলেছেন শামীম আরা মান্নান ও আব্দুর রশিদ খোকন। সম্পর্কে এরা দু’জনে আপন বড় ভাবী ও ছোট দেবর। তবে, একই দলের থেকে ভাবী ও দেবর মনোনয়ন কেনাতে বিষয়টি এখন বেশ আলোচনায় স্থান পেয়েছে।

এদিকে একই দল থেকে এক পরিবারের দু’জন মনোনয়ন কেনার বিষয়ে ছোট দেবর আব্দুর রশিদ খোকন বলেন, তিনি তার বড় ভাই মরহুম আব্দুল মান্নানের হাত ধরে দীর্ঘদিন আ’লীগ করছেন। তার বড় ভাবী শামীম আরা মান্নানও স্থানীয় আ’লীগের রাজনীতিতে সক্রিয়। তিনি বলেন, বড় ভাবী আমার মায়ের মত। আর একই দলের থেকে দু’জনে মনোনয়ন কেনাতে পরিবারের মধ্যে কোন বিভেদ বা প্রতিক্রিয়া নেই বলে জানান তিনি।

উল্লেখ্য, আ”লীগের প্রার্থী হতে এবারই অধিক সংখ্যক ব্যাক্তি মনোনয়ন ফরম কিনেছেন। তা নিয়েও দলটির মধ্যে বয়ে চলেছে আলোচনা সমালোচনার ঝড়।


এ ক্যটাগরির আরো খবর..