× Banner
সর্বশেষ
আজ ২ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংসদ থেকে ওয়াক আউট করেছি এবার রাজপথে আন্দোলন -জামায়াতে আমীর আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার

বড়লেখায় ইউপি নির্বাচনের কৌশলি জামায়াত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০১৬

বড়লেখা প্রতিনিধিঃ বড়লেখায় ইউপি নির্বাচনের কৌশলে প্রস্তুতি নিচ্ছেন জামায়তের দলিয় ২৬ চেয়ারম্যান প্রার্থী। দলটির উপজেলা নীতি নির্ধারক মহল সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের খসড়া তালিকা তৈরী করেছে।

উপজেলার ১০ ইউনিয়নের সম্ভাব্য  চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে অনেকের উপর মামলা থাকা সত্যেও সুখে-দুঃখে জনগনের পাশে থাকার সর্বাত্বক চেস্টা চালাচ্ছেন তারা।

দলের বিভিন্ন পর্যায়ের নেতারা ইউপি নির্বাচন করতে ভোটারের দৃষ্টি আকৃষ্টে অনেক আগ থেকেই সালাম/আদাব, দোয়া, শুভেচ্ছা-অভিনন্দন, সামাজিক, রাজনৈতিক সহ বিভিন্ন অনুষ্টানে অংশগ্রহন করে আসছেন।
উপজেলা জামায়তের নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে,  ইউনিয়নের বর্তমান সভাপতি ডাঃ কামাল হোসেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়সল আহমেদ ও ছাত্র শিবিরের জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।

সুজানগর ইউনিয়নে বর্তমান সভাপতি কাজী ফয়েজ আহমদ, লিয়াকত হাসান, আব্দুল কুদ্দুস। কাঠালতলি ইউনিয়নে কারা নির্যাতিত জামায়াত নেতা জবরুল ইসলাম, ও প্রবাসী জামায়াত নেতা কলিমুর রেজা। দাসেরবাজার ইউনিয়নে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নুরুল ইসলাম (মেম্বার) ও সাবেক শিবির নেতা আহমেদ ফারুক।

নিজ বাহাদুরপুর ইউনিয়নের লন্ডন প্রবাসী সাবেক শিবির নেতা আব্দুস সালাম, আমজাদ হুসেন পলাশ, ডাঃ হুসাইন আহমদ। উত্তর শাহবাজপুর ইউনিয়নে আকরাম আলী, কাজি হুমায়ুন রশিদ। দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা আব্দুল জব্বার ,প্রবাসী জামায়াত নেতা এমাদ উদ্দিন ও সাইফুল্লাহ।

সদর ইউনিয়নে উপজেলা জামায়াতের বর্তমান আমীর মাস্টার আজির উদ্দিন, ইউনিয়ন জামায়তের সাবেক সভাপতি আব্দুল জলিল ও বর্তমান সভাপতি রবিউল ইসলাম সুহেল। দক্ষিণভাগ ইউনিয়নে আব্দুস সামাদ ও সেবু আহমদ।

তালিমপুর ইউনিয়নে আব্দুল মান্নান , কাজী রুহুল আমীন ও তাজ উদ্দিনের ও নাম শুনা যাচ্ছে। উপজেলা জামায়াতের এ সুত্র আরো জানান মাঠ পর্যায়ে যার ভোট বেশি থাকার সম্ভাবনা থাকবে তাকেই প্রার্থী বাছাই করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..