× Banner
সর্বশেষ
নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর সিলেট মৌলভীবাজারের জুড়ীতে কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন শ্রমমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, তথ্য গোপন ও আর্থিক দুর্নীতির অভিযোগ হজ পালনে নতুন নিয়ম সৌদির একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী আবারও বিশ্ববাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল

ব্ল্যাকমেইল করে ছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
ছাত্রীকে ধর্ষণ

শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্রীকে ব্লাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি গৌতম মজুমদারকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। গ্রেপ্তারকৃত গৌতম মজুমদার ঝালকাঠির সদরের মৃত গৌরাঙ্গ মজুমদারের ছেলে ও গুয়াটন হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়তনের সহকারী শিক্ষক।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮ এর সদর দপ্তর।

সূত্রমতে, গ্রেপ্তারকৃত গৌতম মজুমদার ১৬ বছরের এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর ফাঁকে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেইল করে কৌশলে নিজ ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়। গত ৩মে সকাল সাতটার দিকে ফাঁকা বাসার দরজা বন্ধ করে ওই ছাত্রীকে আটকে রেখে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে বাড়ি ফিরতে দেরি হওয়ায় ওই ছাত্রীর পরিবারের সদস্যরা সন্ধানে নামেন। পরে বেলা ১১টার দিকে তাকে শিক্ষক গৌতমের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়।

সূত্রে আরও জানা গেছে, আসামি কৌশলে ধর্ষণের ভিডিও এবং আপত্তিকর কিছু ছবি তুলে নিজের ব্যক্তিগত মোবাইল ও ল্যাপটপে সংরক্ষণ করে রাখে। অপরদিকে ধর্ষণের শিকার ছাত্রী ও তার পরিবার আইনের আশ্রয় নিতে চাইলে ওই শিক্ষক ধারণকৃত ভিডিও এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়াসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।

নানা বাধা-বিপত্তি ও হুমকির মধ্যেই ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পরবর্তীতে র‌্যাব-৮ এর সদস্যরা গোয়েন্দা নজরদারির ভিত্তিত্বে পিরোজপুর জেলার সদর থানার লখকাঠি এলাকায় বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা শিক্ষক গৌতম মজুমদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..