× Banner
সর্বশেষ
প্রশ্ন ফাঁসের কোনো আশঙ্কা নেই – শিক্ষামন্ত্রী বাংলাদেশ ইতালির সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেয়-স্বরাষ্ট্রমন্ত্রী মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শনে এসএসসি পরীক্ষার কেন্দ্র শিক্ষামন্ত্রী কাপ্তাই হ্রদে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা খাদ্য প্রতিমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাৎ এসএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে জরুরি ব্রিফিং ডেকেছেন শিক্ষামন্ত্রী বাংলাদেশ একটি নতুন গণতান্ত্রিক অভিযাত্রায় অগ্রসর হচ্ছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে

ব্লগার নিলয় হত্যা মামলায় প্রতিবেদন দাখিল হয়নি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যা মামলায় প্রতিবেদন দাখিলের নতুন তারিখ পিছিয়ে আগামী ২৪ জানুয়ারি ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আমিনুল হক নতুন এ তারিখ ঠিক করেন।

মামলাটিতে আনসারুল্লাহ বাংলাটিমের ইন্টেলিজেন্স ইউনিটের সদস্য মো: খায়রুল ইসলাম নিলয়কে ফেসবুকে হত্যার হুমকিদাতা মুফতি মাওলানা আবদুর গাফফার, আনসার আল ইসলাম নামে ফেসবুক পেজ থেকে হত্যার দায় স্বীকারকারী মর্তুজা ফয়সাল সাব্বির ও তারেকুল আলম তারেক, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা সাদ আল নাহিয়ান এবং জনৈক মাসুম রানা, কাউছার হোসেন খান, কামাল হোসেন সরদার এবং ব্লগার অভিজিৎ হত্যা মামলায় স্বীকারোক্তিকারী আসামী আবু সাকিব ওরফে সোহেল কারাগারে রয়েছেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৭ আগস্ট রাজধানীর গোড়ানে বাসায় ঢুকে নীলাদ্রি চট্টোপাধ্যায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিলয়ের স্ত্রী আশামনি অজ্ঞাত চারজনকে আসামী করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..