× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

আব্দুল্লাহ আল শাহীন, ইউএই থেকে

ব্লকচেইন ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি পাবে 

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১ জুলাই, ২০২২
অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি

 ব্লকচেইন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে দুর্নীতি, অর্থপাচার, হুন্ডির মাধ্যমে টাকা লেনদেন কমিয়ে আনা সম্ভব। এই প্রযুক্তির মাধ্যমে অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধি ও সময়ের অপচয় কমে আসবে।
৩০ জুন বাংলাদেশ কনস্যুলেটের আয়োজনে ব্লকচেইন নিয়ে এক ইনোভেশন সেমিনারে বক্তারা এসব কথা বলেন। বক্তারা দুবাইসহ উন্নত বিশ্বের ব্লকচেইন প্রযুক্তির ব্যবহারকে উদাহরণ দিয়ে বাংলাদেশে তা ব্যবহারে উদ্বুদ্ধ করেন৷
আলোচকরা দাবি করেন বাংলাদেশ চতুর্থ শিল্প পরিবর্তনের পথে ব্লকচেইন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নতিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে। এতে করে ডিজিটালাইজেশন ও মেশিন লার্নিংয়ের মাধ্যমে বাংলাদেশ প্রযুক্তি নির্ভরতায় আরও একধাপ এগিয়ে যাবে।ব্লকচেইন নিয়ে ইনোভেশন সেমিনার
আলোচকরা বলেন, প্রযুক্তির মাধ্যমে প্রশাসনের পক্ষে সহজ হবে নাগরিকদের গোপনীয় তথ্যাদি সুরক্ষিত রাখা এবং প্রতারণাকে রুখে দেবে। তথ্য প্রতারণা বন্ধে খুবই গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে ব্লকচেইন।
সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে বিভিন্ন দালালিক কাজ কাগজের পরিবর্তে ডিজিটাল করে বিশ্বে অন্যতম প্রযুক্তি নির্ভর দেশে পরিচিতি লাভ করেছে৷ বিশেষ করে দুবাই শহরকে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির নির্ভর করে তোলার চেষ্টা করছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন।
কমার্শিয়াল কাউন্সিলর কামরুল ইসলামের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন মাহতাবুর রহমান নাসের সিআইপি, নেসার রেজা খান, আলেকজান্ডার রিগোড, জর্জ সেবসাথিও, মেথিউস, ড. মোস্তাফা, আদিল মতিন, ডেনসহ বিভিন্ন দেশের প্রযুক্তি বিশ্লেষক।


এ ক্যটাগরির আরো খবর..