× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে শিশুরাই জাতির ভবিষ্যৎ এবং আগামীর বাংলাদেশ গড়ার মহান সৈনিক -ডা. জুবাইদা রহমান

ডেস্ক

ব্রাজিল ও আজেন্টিনার টিকিট বিক্রি শুরু

Kishori
হালনাগাদ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
ব্রাজিল ও আজেন্টিনার টিকিট বিক্রি শুরু

ব্রাজিল ও আজেন্টিনার টিকিট বিক্রি শুরু জাতীয় স্টেডিয়ামে আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফবি লাতিন বাংলা সুপার কাপ ২০২৫। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ লাতিন আমেরিকার দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ইতোমধ্যে এই টুর্নামেন্টের টিকিট বিক্রি শুরু করেছে আয়োজকরা।

লাতিন বাংলা সুপার কাপের টিকিটিং পার্টনার হিসেবে দেশের জনপ্রিয় অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম কুইকেটকে ঘোষণা করা হয়েছে। গত শনিবার এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মোঃ আসাদুজ্জামান, এবং কুইকেটের পক্ষে স্বাক্ষর করেন প্ল্যাটফর্মটির প্রতিষ্ঠাতা ওমর ফারুক রিয়াদ।

চুক্তি স্বাক্ষর শেষে এএফ বক্সিং প্রমোশনের এমডি মো. আসাদুজ্জামান বলেন, লাতিন বাংলা সুপার কাপের টিকিটিং ব্যবস্থাকে আরও আধুনিক ও দর্শকবান্ধব করতে কুইকেটকে যুক্ত করা হয়েছে। অনলাইনে সহজে টিকিট কেনার সুযোগ তৈরি হওয়ায় দর্শকদের অভিজ্ঞতা আরও সুন্দর হবে।

কুইকেটের প্রতিষ্ঠাতা ওমর ফারুক রিয়াদ বলেন, বাংলাদেশে আয়োজিত সবচেয়ে আলোচিত আন্তর্জাতিক ফুটবল ইভেন্টের অংশ হতে পেরে আমরা গর্বিত। দর্শকদের জন্য ঝামেলাহীন, দ্রুত ও নিরাপদ টিকিটিং অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি।

আগামী ৫ থেকে ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এএফবি লাতিন বাংলা সুপার কাপ। এই টুর্নামেন্টে অংশ নেবে আর্জেন্টিনা, ব্রাজিল এবং স্বাগতিক বাংলাদেশ। এই টুর্নামেন্টের টিকিট কাটতে এখানে ক্লিক করুন।


এ ক্যটাগরির আরো খবর..