× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

ইমপালস হাসপাতালে নিরাপদ ও ব্যথাবিহীন প্রসব কার্যক্রম শুরু

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ নারীদের ঝুঁকিপূর্ণ সিজারিয়ান প্রসবের বদলে নিরাপদ ও ব্যথাবিহীন প্রসব কার্যক্রম প্রবর্তনকারী ইমপালস হাসপাতালের এমন যুগান্তকারী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বর্তমান সরকারের নানা উদ্যোগের ফলে দেশে সন্তান প্রসবকালীন মাতৃমৃত্যু ও নবজাতকের অকাল মৃত্যুহারের আধিক্য অনেক কমে এসেছে। তিনি আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, সিঙ্গাপুর-সহ দুনিয়ার বিভিন্ন দেশে চলমান নারীদের ঝুঁকিপূর্ণ সিজারিয়ান প্রসবের বদলে বাংলাদেশেও প্রথমবারের মতন ‘নিরাপদ ও ব্যথাবিহীন প্রসব কার্যক্রম’ প্রবর্তনকারী ইমপালস হাসপাতালের এমন যুগান্তকারী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

মন্ত্রী আজ রাজধানীর ইমপালস হাসপাতাল আয়োজিত ‘পেইনলেস নরমাল ডেলিভারি’ শীর্ষক তিনদিনব্যাপী এক সেমিনারের উদ্বোধন করেন। ঝুঁকিপূর্ণ সিজারিয়ান অপারেশনের প্রচলন উদ্বেগজনক হারে বাড়ায় উদ্বেগ প্রকাশ করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, আধুনিক যুগেও নিরাপদ সন্তান প্রসব আমাদের দেশে বড় একটি সমস্যা। সিজারিয়ানের মাধ্যমে একটি পরিবারের কেবল আর্থিক ক্ষতিই হয় না, প্রসূতি বা মায়ের অনেক স্বাস্থ্যসমস্যা-সহ জীবনঝুঁকিও দেখা দেয়। তাই পেইনলেস নরমাল ডেলিভারির সাফল্য এ দেশের চিকিৎসাসেবায় নবদিগন্তের সূচনা করবে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সমাজকল্যাণমন্ত্রী পেইনলেস নরমাল ডেলিভারির ব্যাপারে এ দেশের মায়েদের সচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রচারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। মন্ত্রী ধীরে-ধীরে জেলাপর্যায়ে এই চিকিৎসা পদ্ধতির সম্প্রসারণে উদ্যোগী হতে ইমপালস হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের স্বাস্থ্যসেবা কেবল রাজধানীকেন্দ্রিক থাকুক, সেটা কাম্য নয়।


এ ক্যটাগরির আরো খবর..