× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

পিআইডি

শুভ প্রবারণা পূর্ণিমায় সারাদেশের বৌদ্ধ বিহারসমূহে ২ কোটি টাকা বরাদ্দ

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২
বৌদ্ধ বিহারসমূহে ২ কোটি টাকা বরাদ্দ

আসন্ন শুভ প্রবারণা পূর্ণিমা-২০২২ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ২ কোটি টাকা সারা দেশের বৌদ্ধ বিহারে উৎসব পালনের নিমিত্তে অগ্রাধিকারভিত্তিতে বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের ৩য় পর্যায় অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

ধর্ম প্রতিমন্ত্রী ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মোঃ ফরিদুল হক খান আজ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ৯৮ তম বোর্ড সভায় সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, নেপালের লুম্বিনিতে বাংলাদেশ সরকারের অর্থায়নে প্রস্তাবিত বাংলাদেশ প্যাগোডা ও কৃষ্টি কালচারাল কমপ্লেক্স প্রকল্প অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে মূল্যায়ন কমিটিতে প্রেরণ করা হয়েছে।  এছাড়া বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে গৃহীত সার্বিক কার্যক্রমসমূহের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয় এবং সার্বিক কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভায় বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস-চেয়ারম্যান আরমা দত্ত এমপি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) আবদুল আউয়াল হাওলাদার, ভাইস-চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়ুয়া, ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া, ববিতা বড়ুয়া, রূপনা চাকমা, হ্লা থোয়াই হ্লী মার্মা,  রঞ্জন বড়ুয়া, জয়সেন তঞ্চঙ্গ্যা, জ্যোতিষ সিংহ, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুনীম হাসান, উপসচিব (উন্নয়ন) মোঃ সাখাওয়াত হোসেন এবং বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব জয়দত্ত বড়ুয়া অংশগ্রহণ করেন।


এ ক্যটাগরির আরো খবর..