বোয়ালমারীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ইউপি মেম্বার আটক

আবু নাসের হুসাইন, ফরিদপুর: র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার বোয়ালমারী হতে তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী টুটুল মেম্বারকে ইয়াবাসহ আটক করে । টুটুল উপজেলার চতুল গ্রামের হাজী আব্দুর রব মোল্যার ছেলে ।

র‌্যাব-৮ জানায়, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্বে সোমবার (১ অক্টোবর) সকাল আনুমানিক ৭টার দিকে জেলার বোয়ালমারী থানাধীন চতুল গ্রামে অভিযান চালিয়ে তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী মোঃ একলাছ উদ্দিন মোল্লা ওরফে টুটুল মেম্বারকে ১১০ পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করে।

আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় ৬টি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘ দিন যাবৎ বোয়ালমারী এলাকায় অবৈধ ভাবে ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে আইন শৃংখলা বাহিনী কর্তৃক মাদক বিরোধী বিশেষ অভিযান শুরু হলে এই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার এড়াতে ভারতে পালিয়ে যায়।

অতি সম্প্রতি সে এলাকায় এসে আবারো মাদক ব্যবসা শুরু করে। কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারী থানাধীন চতুল গ্রামে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ি হতে ১১০ পিস ইয়াবা ও ইয়াবা খাওয়ার বিপুল পরিমান উপকরণসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে বোয়ালমারী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে বোয়ালমারী থানায় একটি মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।